এমন কলকাতাকে নিয়ে বড় স্বপ্ন দেখা যায় না!

টানা দুই ম্যাচে দুই হার, মুস্তাফিজকে ছাড়া দিশেহারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বোলাররা রান আটকাতে পারছেন না, ব্যাটারদের রসায়ন ঠিকঠাক জমছে না। এমন কেকেআরকে নিয়ে বড় স্বপ্ন দেখা যায় না।

টানা দুই ম্যাচে দুই হার, মুস্তাফিজকে ছাড়া দিশেহারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বোলাররা রান আটকাতে পারছেন না, ব্যাটারদের রসায়ন ঠিকঠাক জমছে না। এমন কেকেআরকে নিয়ে বড় স্বপ্ন দেখা যায় না।

এদিন টসে হারলেও ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের শুরুটা হয় দূর্দান্ত। অভিষেক শর্মা আর ট্রাভিস হেড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেন। তবে ফিফটির কাছে গিয়েও আক্ষেপে পুড়েছেন দুজনেই।

এরপর নিয়মিত উইকেট হারালেও ঈশান কিষাণের দলের রান করতে কষ্ট হয়নি বেশি। হেনরিখ ক্লাসেনের ফিফটি আর নিতীশ রেড্ডির ৩৯-এ ভর করে তাদের ইনিংস শেষ হয় ২২৬ রানে। কলকাতার ব্লেসিং মুজারাবানি নেন চারটি উইকেট।

বিশাল লক্ষ্য মাথায় নিয়ে নামার পর বেশ ঝড়ো শুরু করেন ফিন অ্যালেন। রানআউটের ফাঁদে পড়া অঙকৃষ রঘুবংশী ৫২ রান করলেও অন্য প্রান্ত থেকে আর কেউ দলের ভার মাথায় নিতে পারেননি।

কলকাতার কেউই মিডল অর্ডার নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেননি। হায়দ্রাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আজিঙ্কা রাহানের দল মুখ থুবড়ে পড়ে। ১৬ ওভারে অলআউট হওয়ার আগে কেকেআর বোর্ডে জমা করতে পেরেছিল ১৬১।

ব্যাটিং বোলিং সব জায়গা মিলিয়েই  ফুল মার্কস তুলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জায়গাতেই ব্যর্থ হয়ে হয়েছে কলকাতা।ব্যাটে-বলে ধূসর দিন কাটিয়ে হারতে হয়েছে ৬৫ রানের ব্যবধানে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link