ফাইনালে ওঠা হল না সাইফউদ্দিনদের

শ্রীলঙ্কার কাছে আবারও ধরাশায়ী বাংলাদেশ। ওঠা হল না হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টের ফাইনালে।

শ্রীলঙ্কার কাছে আবারও ধরাশায়ী বাংলাদেশ। ওঠা হল না হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টের ফাইনালে। এক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় লংকান শিবির। আরও একটি হতাশাই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গী।

এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচেও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালেও ঠিক একই ফলাফল গ্রহণ করতে হল বাংলাদেশকে। যদিও বাংলাদেশ দল আপ্রাণ চেষ্টাই চালিয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের।

টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। জিসান আলম ও আবদুল্লাহ আল মামুনের ব্যাটে শুরুটা হয়েছিল দারুণ। মাঝে রান তোলার গতি ছিল ঠিকঠাক। কিন্তু শেষ ওভারে পর্যাপ্ত রান তুলতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। ছোট্ট মাঠে শেষ ওভারে স্রেফ ১১ রান নিতে সক্ষম হন মোহাম্মদ সাইফউদ্দিন।

সেখানেই মূলত জয়ের ফারাকটা কমে যায়। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চেপে ধরে লংকান ব্যাটাররা। উইকেট প্রাপ্তিতেও সফলতা ছিল না বাংলাদেশের ঝুলিতে। তবে শেষের দিকে জিসান ম্যাচ খানিকটা বাংলাদেশের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা চালান।

পঞ্চম ওভারে মাত্র চার রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন জিসান। তাতে করে খেলা জমে ওঠে। শেষ ওভারে আল মামুনকে ১৪ রান ডিফেন্ড করতে হতো। কিন্তু তিনি সেটা পারেননি। তবে তৃতীয় বলে ভিমেশ ভিমুক্তির শটটা লং অনে ঠেকিয়ে দিতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত।

তিন উইকেটের জয় নিয়ে ফাইনালে উঠে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বেলা ২:৪৫ এ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link