রিপন-রাকিবুলদের সামনে অসহায় আফগানরা!

মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান 'এ' দল। গতি আর ঘূর্ণির মিশেলে বাংলাদেশের তৈরি করা মরণফাঁদ বুঝেই উড়তে পারল তারা। পুরো ব্যাটিং অর্ডার ভেঙে গেল তাসের ঘরের মতো।

মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান ‘এ’ দল। গতি আর ঘূর্ণির মিশেলে বাংলাদেশের তৈরি করা মরণফাঁদ বুঝেই উড়তে পারল তারা। পুরো ব্যাটিং অর্ডার ভেঙে গেল তাসের ঘরের মতো।

শুরুটা করেছিলেন রিপন মণ্ডল। আফগানদের টপ অর্ডারের যমদূত হয়ে আসেন তিনি। পাওয়ার প্লেতেই তুলে নেন তিন উইকেট। মূলত গতিপথ তখনই নির্ধারণ হয়ে গেছিল। তবুও একটা ঘুরে দাঁড়ানোর রাস্তা ছিল আফগানিস্তানের। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ালেন মেহরাব। মিডল অর্ডারের লাগাম টেনে ধরেন তিনি।

চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রানে তাঁর শিকার দুই উইকেট। আফগানরা তখনই নিঃশেষ হয়ে যায়। কফিনের শেষ পেরেক ঠুকে দেন রাকিবুল হাসান। তাঁর ঘূর্ণি জাদুর সামনে ভ্যাবাচেকা খায় নিচের দিকের ব্যাটাররা।

আফগানিস্তান একেবারেই ছন্নছাড়া হয়ে যায় বাংলাদেশের বোলারদের সামনে। রিপন–রাকিবুলরা যেন উইকেট তোলার উৎসবে মেতে ওঠেন। প্রতিপক্ষ নয় যেন, লড়াইটা নিজেদের সাথে।

শুধু যে উইকেট তোলার প্রতিযোগিতা সেটা কিন্তু নয়। বল হাতে কৃপণতা দেখাতেও ছিল বাড়তি চ্যালেঞ্জ। এখানে অবশ্য সবার সেরা রাকিবুল। চার ওভারে মাত্র সাত রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ইকোনমি রেট মোটে ১.৭৫।

রিপন মণ্ডলের কৃতিত্বটাও কম নয়। চার ওভারে ১০ রান দিয়ে তুলেছেন তিন শিকার। বোলারদের উইকেট উৎসব যাত্রার প্রথম পদক্ষেপটাই তো তিনি নিয়েছিলেন। সব মিলিয়ে বল হাতে একেবারে পিকচার পারফেক্ট কম্বিনেশন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link