বাংলাদেশের টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ার বছর

লিটন দাসের বিশ্বাস, এই দল পুরোপুরি প্রস্তুত ফেব্রুয়ারির বিশ্বকাপের জন্য। ব্যাটসম্যানদের ছক্কার তাণ্ডব, দলগত সমন্বয়, এবং আক্রমণাত্মক মানসিকতা বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবার তাঁর ফলাফল বিশ্বকাপের আসরে পাওয়া গেলেই হয়।

২০২৫ সালটি বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ছিল এক ইতিহাস গড়ার বছর। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে নজরকাড়া অর্জন করেছে, যা আগের সব অর্জনকে ছাপিয়ে গেছে। মনোবল, আত্মবিশ্বাস, এবং ভবিষ্যতের জন্য প্রত্যাশার নতুন দিগন্তও বয়ে এনেছে ২০২৫ সাল।

৩০টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫টি জয় নিয়ে বাংলাদেশের রেকর্ড সেট হয়েছে। বাকি ১৪ টিতে হেরে গেছে দল, আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এর আগে আর কোনো বছরই এতগুলো ম্যাচ এক বছরে জিতেনি বাংলাদেশ।

এক বছরে বাংলাদেশ ২০৬টি ছক্কা মেরেছে, যা আগের সর্বোচ্চ রেকর্ড ১২২ ছক্কাকে ডাবল পার করেছে। ১৮ জন ব্যাটসম্যান এই ছক্কায় অংশ নিয়েছেন। তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১ টি ছক্কা।

ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে এসেছে ৩৪ টি, সাইফ হাসান ২৯টি, আর লিটন দাস ২৩টি। মিডল অর্ডারে জাকের আলী অনিক ২৩ ইনিংসে ১৯ টি ছক্কা মেরেছেন। তাওহীদ হৃদয় করেছেন ১৪টি, শামীম হোসেন পাটওয়ারি ৯টি।

দলের মোট চারও সংখ্যা দাঁড়িয়েছে ২৯৮। এই ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করে, বাংলাদেশের ব্যাটিং এখন শক্তিশালী, ঝড়ো, এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে জয়ের যোগ্য। হ্যা, মিডল অর্ডারে এখনও ঘাটতি আছে। সেখানে কিছু জায়গা এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ দল।

লিটন দাসের বিশ্বাস, এই দল পুরোপুরি প্রস্তুত ফেব্রুয়ারির বিশ্বকাপের জন্য। ব্যাটসম্যানদের ছক্কার তাণ্ডব, দলগত সমন্বয়, এবং আক্রমণাত্মক মানসিকতা বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবার তাঁর ফলাফল বিশ্বকাপের আসরে পাওয়া গেলেই হয়।

Share via
Copy link