বিশ্বকাপের আগে গা গরমের সূচি নিশ্চিত বাংলাদেশের

মাস দেড়েক পরেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে।

আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির পরিকল্পনা স্পষ্ট করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল পর্ব শুরুর আগে বেঙ্গালুরুতে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ দল, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে নামিবিয়া ও আফগানিস্তান।

মাস দেড়েক পরেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাচ্ছে এবারের আসর। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। তার আগে ম্যাচ প্রস্তুতির অংশ হিসেবে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা।

বিসিবির সূচি অনুযায়ী, জাতীয় দল আগামী ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে। সফরের শুরুতেই তারা পৌঁছাবে বেঙ্গালুরুতে, যেখানে বিশ্বকাপের আগে অনুশীলন ও প্রস্তুতি পর্ব সম্পন্ন করা হবে।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার আগেই বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতির কাজ শুরু হবে।

তাঁর ভাষ্যমতে, আসন্ন বিপিএলে যেসব দল টপ ফোরে যেতে পারবে না তাদের খেলোয়াড়দের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএল চলাকালীন সময়েই শুরু হয়ে যাবে। তাদেরকে নিয়ে আলাদা ক্যাম্প করা হবে।

এছাড়া পাকিস্তান সিরিজ এর সূচি পরিমার্জন নিয়েও কথা বলেন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর কারণে দুইভাগে অনুষ্ঠিত হবে আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link