বাবরের ব্যাটে স্বস্তির ফিফটি!

টানা দুই ম্যাচের ব্যর্থতা ছাপিয়ে রোদের আলোর মতো ঝলমল করে উঠল বাবর আজমের ব্যাট। বিগ ব্যাশের মঞ্চে অবশেষে রাজা পেলেন রানের দেখা। এদিন ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলে তবেই ফিরেছেন সাজঘরে। যাওয়ার আগে বুকের ওপর থেকে সরিয়ে গেছেন এক চাপের পাহাড়।

টানা দুই ম্যাচের ব্যর্থতা ছাপিয়ে রোদের আলোর মতো ঝলমল করে উঠল বাবর আজমের ব্যাট। বিগ ব্যাশের মঞ্চে অবশেষে রাজা পেলেন রানের দেখা। এদিন ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলে তবেই ফিরেছেন সাজঘরে। যাওয়ার আগে বুকের ওপর থেকে সরিয়ে গেছেন এক চাপের পাহাড়।

নিজের খেলা প্রথম ম্যাচে করেছিলেন পাঁচ বলে দুই, পরের ম্যাচেও ব্যর্থতার পুনরাবৃত্তি। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা, তাঁর জন্য বিগ ব্যাশের মঞ্চটা না।

তৃতীয় ম্যাচ, এ এক অগ্নিপরীক্ষার মঞ্চ বাবরের জন্য। নিজেকে এবার প্রমাণ করতেই হবে, রানখরা কাটিয়ে এবার না উঠলেই যে নয়। শুরুটা তাই বাবর করলেন দেখেশুনে। স্ট্রাইক রেটটা যদিও প্রশ্নচিহ্ন হয়ে থাকল। তবে দৃঢ় বিশ্বাসী বাবর জানতেন, তিনি পুষিয়ে দিতে পারবেন।

পথটা সহজ করে দিলেন জশ ফিলিপ, এক প্রান্তে রান তুলতে থাকলেন ঝড়ের বেগে, আর অন্যপ্রান্তে বাবর চললেন ধীরগতিতে। মাঝের সময়টাতে সুযোগ বুঝে রানের গতি বাড়িয়ে নিলেন। সিঙ্গেল-ডাবলস আর দৃষ্টিনন্দন কিছু শটে নিজের কাজটা করতে থাকলেন। ১৮তম ওভারের মাথায় যখন আউট হলেন, নামের পাশে ৫৮ রানের ইনিংস। যা সাজিয়েছেন পাঁচ চার আর দুই ছক্কার সাহায্যে। স্ট্রাইক রেটটা শেষপর্যন্ত দাঁড়াল ১৩৮।

স্কোরকার্ডে দেখে মনে হতে পারে, এ আর এমন কী? তবে বাবরকে এই কাজের জন্যই নিয়েছে সিডনি সিক্সার্স। একপাশে তাঁর কাজ কেবল ম্যাচ ধরে রাখা, বড় মাঠের ফায়দা নেওয়া। সেই কাজটায় সফল বাবর, দিনশেষে সিডনির স্কোরবোর্ডেও এসেছে ১৯৮ রানের বড় সংগ্রহ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link