বিরাটের ওপরে সুরিয়া

মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট বিশ্বে এত জনপ্রিয়তা পাওয়া খেলোয়াড় যেন গোটা ক্রিকেট ইতিহাসেই বিরল। অবশ্য তার থেকে যোগ্যই বা কে ছিল! ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া সুরিয়াভানশি এবার ছাপিয়ে গেলেন আধুনিক ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম মহাতারকা বিরাট কোহলিকে।

ভারতীয় ক্রিকেটের আকাশে উজ্জ্বল হয়ে উঠছে উদীয়মান এক নক্ষত্র। নাম তার বৈভব সুরিয়াভানশি। মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট বিশ্বে এত জনপ্রিয়তা পাওয়া খেলোয়াড় যেন গোটা ক্রিকেট ইতিহাসেই বিরল। অবশ্য তার থেকে যোগ্যই বা কে ছিল! ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া সুরিয়াভানশি এবার ছাপিয়ে গেলেন আধুনিক ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম মহাতারকা বিরাট কোহলিকে।

বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত গ্রুপ পর্বের সপ্তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত অনূর্ধ্ব ১৯ দল। ইনিংসের শুরু থেকেই বরাবরের মতোই আত্মবিশ্বাসী ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায় বৈভব সুরিয়াভানশিকে।

চার হাঁকিয়ে ছয় রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি যুব ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলে দেন। তার থেকে খুব একটা দূরে নেই সরফরাজ খান কিংবা শুভমান গিলরাও।

এই রেকর্ড স্পর্শ করতে সুরিয়াভানশির লেগেছে মাত্র ১৯ ইনিংস, যেখানে একই পর্যায়ে পৌঁছাতে বিরাট কোহলির প্রয়োজন হয়েছিল ২৫ ইনিংস। বয়সভিত্তিক ক্রিকেটে এটি নিঃসন্দেহে এক অনন্য কীর্তি।

এই ইনিংসের সুবাদে যুব ওয়ানডেতে সুরিয়াভানশির রান এখন ৯৭৯। বর্তমান ফর্ম ধরে রেখে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলে এই টুর্নামেন্টেই তিনি ছাড়িয়ে যাবেন সামনে থাকা সরফরাজ খান, শুভমান গিল কিংবা উন্মুক্ত চাঁদদের।

এখন পর্যন্ত যুব ওয়ানডেতে তিনটি শতক ও চারটি অর্ধ শতক রয়েছে সুরিয়াভানশির নামের পাশে। তার পারফরম্যান্সে সবচেয়ে বিস্ময়কর দিক হলো ধারাবাহিকতা। যা সাধারণত এত কম বয়সী ক্রিকেটারদের মধ্যে খুব কমই দেখা যায়।

নির্ভীক স্ট্রোকপ্লে, পরিণত শট নির্বাচন আর চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া, সব মিলিয়ে বয়সভিত্তিক ক্রিকেটে তাকে আলাদা করে চেনাচ্ছে। যুব ওয়ানডেতে তার গড় ৫০ এরও বেশি, যা ওপেনার হিসেবে তার নির্ভরযোগ্যতার স্পষ্ট প্রমাণ।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link