একটা স্টাম্পিং যেন ছাইচাপা আগুন আবারও জ্বালিয়ে দিল। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ অনেক আগেই শেষ হলেও উত্তাপের রেশ টেনে রাখল। দুই দলই যখন বিশ্বকাপ খেলার পথে তখনই আলোচনায় এলো দুই দিন আগে খাজা নাফের বিতর্কিত স্টাম্পিং।
সিরিজের শেষ ম্যাচের ১৪তম ওভারের ঘটনা। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কুপার কনোলি ব্যাটিংয়ে দাঁড়িয়ে। মোহাম্মদ নাওয়াজ বোলিং প্রান্তে। নাওয়াজের ছোড়া বলে থেড়েফুড়ে মারতে গিয়ে পরাস্ত হলেন। উইকেটের পেছনে সচেষ্ট থাকা খাজা নাফে স্টাম্প ভাঙেন। আম্পায়ার তখনই কনোলিকে আউট ঘোষণা করে দেন।

এই পর্যন্ত সবকিছু স্বাভাবিকই মনে হবে। তবে একটু খতিয়ে দেখলেই পরিষ্কার হবে সবকিছু। যে হাতে নাফে স্টাম্প ভাঙেছেন বল সে হাতে ছিলই না। অর্থাৎ ভুলভাবে আউট দেওয়া হয়েছে কনোলিকে। আইসিসির নিয়মও সে কথায় বলে।
নিয়ম অনুযায়ী যদি কোন ফিল্ডার হাত দিয়ে স্টাম্প ভাঙে সেই হাতে অবশ্যই বল থাকতে হবে। কিন্তু নাফের বল ছিল অন্য হাতে। সুতরাং আউটটি যে বৈধ নয় সেটা বোঝায়। তবুও ম্যাচের ফিল্ড আম্পায়ার নাসির হুসেইন ও রশিদ রিয়াজ, আর টিভি আম্পায়ার তারিক রাশিদ কেউই বিষয়টি খেয়াল করেননি।

এটাকে কি নিছক এক ভুল? এমন ভুল কিভাবে ঘটে যায় আন্তর্জাতিক ম্যাচে? কনোলি নিজেও জানতেন না, তবে আম্পায়ারের ভুলে বাধ্য হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটে যান। ম্যাচটিও হাতছাড়া হয়ে যায় অস্ট্রেলিয়ার।
Share via:











