লিটন-সাইফের হাত ধরে ধূমকেতুর জয়!

ছোটদের পাত্তাই দিল না বড়রা। জাতীয় দলের আদলে গড়া ধুমকেতু একাদশ থামিয়ে দিল দূরন্ত একাদশের দূরন্তপনা। ২৩ বল আর ছয় উইকেট হাতে রেখে একেবারে হেসেখেলে জয় তুলে নেয় লিটন দাসের দল।

ছোটদের পাত্তাই দিল না বড়রা। জাতীয় দলের আদলে গড়া ধুমকেতু একাদশ থামিয়ে দিল দূরন্ত একাদশের দূরন্তপনা। ২৩ বল আর ছয় উইকেট হাতে রেখে একেবারে হেসেখেলে জয় তুলে নেয় লিটন দাসের দল।

টসে জিতে ধুমকেতু অধিনায়ক লিটন কুমার দাস বেছে নেন ফিল্ডিংটা। দূরন্ত দলের শুরুটা অবশ্য দূরন্তই হয়েছিল। পাওয়ার প্লেতে ৪৫ রান তুলতে খরচা করে মাত্র এক উইকেট। তবে হঠাৎই খেই হারিয়ে ফেলে দূরন্ত। রিশাদ হোসেনের ঘূর্ণি জাদু মায়াবী শেকলে আটকে রাখল প্রতিপক্ষ ব্যাটারদের।

বিপর্যয় আরও বাড়তে পারত, তবে শেষদিকে আব্দুল গাফফার সাকলাইন, জাওয়াদ আবরারদের দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত ১৪৩ রানের সংগ্রহ তোলে দূরন্ত। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে। চার ওভারে ২১ রান দিয়ে রিশাদ নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ধুমকেতুর দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ তামিম। অবশ্য ১৭ রানেই ফিরতে হয় তামিমকে। পাওয়ার প্লেতে ওই একটি উইকেটই হারায় ধুমকেতু, আসে ৬২ রান।

এরপর জয়ের গল্পটা লিখতে থাকেন সাইফ এবং লিটন দাস মিলে। দুজনের দৃঢ় ব্যাটিং দূরন্তের দূরন্তপনা নিমিষেই শেষ করে দেয়, ওই জুটিতে যোগ হয় ৭৮ রান। দুজনেই তুলে নেন ফিফটি। তাতেই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে ধুমকেতু পায় সহজ জয়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link