রমজান আর রিয়াল মাদ্রিদের মাঝে হঠাৎ বিশ্বকাপ

ফেব্রুয়ারি মাসটা মোহাম্মদ সিরাজ ভেবেছিলেন ক্রিকেটহীন বিশ্রামের সময় হিসেবেই কাটাবেন। পরিকল্পনার তালিকায় সবার আগে ছিল ১৫ ফেব্রুয়ারি লা লিগায় রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা। পরিবারের সঙ্গে রমজানের সময় কাটানোর ভাবনাই ছিল তার।

ফেব্রুয়ারি মাসটা মোহাম্মদ সিরাজ ভেবেছিলেন ক্রিকেটহীন বিশ্রামের সময় হিসেবেই কাটাবেন। পরিকল্পনার তালিকায় সবার আগে ছিল ১৫ ফেব্রুয়ারি লা লিগায় রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা। পরিবারের সঙ্গে রমজানের সময় কাটানোর ভাবনাই ছিল তার।

কিন্তু সব পরিকল্পনা বদলে যায় সুরিয়াকুমার যাদবের একটি ফোন কলে। সুরিয়া তাকে ফোন দিয়ে দলের কাছে চলে আসার জন্য বললে, প্রথমে তা বিশ্বাসই করেননি সিরাজ। ভেবেছিলেন স্বভাবগতভাবেই বোধহয় ঠাট্টা করছেন সুরিয়া।

তবে কিছুক্ষণ বাদেই জাতীয় দলের নির্বাচক প্রজ্ঞান ওঁঝার কল এলে বিষয়টি বুঝে আসে সিরাজের। এই শেষ ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ যেন তার কাছে স্বপ্নের মতো ছিল। ২০২৪ সালের পর থেকে একবারও টি-টোয়েন্টি দলে সুযোগ না পেয়ে সোজা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা, সবকিছুর জন্যই মহান সৃষ্টিকর্তার পরিকল্পনার প্রতি কৃতজ্ঞ থাকতে চান সিরাজ।

 

টেস্ট ও ওয়ানডেতে দলের প্রধান ভরসা হয়ে উঠলেও টি-টোয়েন্টির দরজা যেন বন্ধই হয়ে গিয়েছিল সিরাজের। টিম ম্যানেজমেন্ট হার্শিত রানাকে নিয়েই পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু রানার চোট পরিস্থিতি বদলে দেয়। হাঁটুর চোটের কারণে রানাকে বাদ দেওয়া হলে বদলি হিসেবে সিরাজকে দলে নেওয়া হয়।

তিনি বলেন, ”বিশ্বকাপ খেলা প্রতিটি খেলোয়াড়ে জন্যই স্বপ্ন।বিশ্বকাপে খেলতে হলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। আমি প্রায় ১০ বছর ধরে ভারতের হয়ে খেলছি, তাই সুযোগ পেলে নিজেকে কীভাবে প্রস্তুত করতে হয় তা আমি ভালোভাবেই জানি”।

পরিস্থিতি আরও নাটকীয় হয় যখন জাসপ্রিত বুমরাহ অসুস্থ হয়ে পড়েন। ফলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার সুযোগ পান সিরাজ। ম্যাচে নতুন বলে দুর্দান্ত বোলিং করে শুরুতেই দুই উইকেট নেন তিনি। ইনিংসের শেষ ওভারে আরেকটি উইকেট যোগ করে ম্যাচ শেষ করেন ৩ উইকেট ২৯ রানে।

দুই দিন আগেও যিনি পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন, সেই সিরাজ আজ ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। মানুষের জীবনটাও যেন ঠিক টি-টোয়েন্টি ক্রিকেটের মতোই আনপ্রেডিক্টেবল।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link