মাঠের ভেতরের কর্মকান্ড দিয়ে মাঠের বাইরে একের পর এক বিতর্ক সৃষ্টি করা ভারত এবার নতুন করে আলোচনায় এসেছে ব্যাট তৈরি করা নিয়ে। আর ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকসে।
একটি ইউটিউব অনুষ্ঠানে কথা বলতে গিয়ে রাজাপাকসে সরাসরি আঙুল তুলেছেন ভারতীয় ব্যাটারদের উইলোর দিকে। তার দাবি, ভারতীয় ক্রিকেটাররা যে মানের ব্যাট ব্যবহার করেন, তা সাধারণের নাগালের বাইরে।
তিনি বলেন, “মনে হয় ভারতীয়দের ব্যাটে যেন রবারের একটা বাড়তি আস্তর লাগানো আছে। এমন উন্নতমানের ব্যাট অন্য কোনো দল পায় না, এমনকি টাকা দিয়েও এগুলো কেনা সম্ভব নয়।”

তিনি আরও জানান যে, ভারতীয় ব্যাটারদের এই বাড়তি সুবিধা নেওয়া সম্পর্কে প্রায় সব খেলোয়াড়ই অবগত। কিন্তু ভারতের বাইরের কোন ব্যাটার চাইলেও এই সুবিধা গ্রহণ করতে পারেননা।
মাঠে কিংবা মাঠের বাইরে ভারতের বাড়তি সুবিধা নেওয়া, নতুন কোন ঘটনা নয়। একের পর এক বিতর্ক সৃষ্টি করার পর রাজাপাকসের এই বক্তব্যে অভিযোগের খাতায় যুক্ত হল নতুন পাতা।
তবে কি ভারতীয় ব্যাটারদের ব্যাট হাতে এই আধিপত্য বিস্তারের পেছনে লুকিয়ে আছে এমন কোন দুর্নীতি? এই অভিযোগের পরও যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে আইসিসি ও বিসিসিআই।











