পাকিস্তান সিরিজেই ফিরছেন তাসকিন

বাংলাদেশি স্পিডস্টার তাসকিন আহমেদকে ঘিরে তৈরি হওয়া ইনজুরি শঙ্কা অবশেষে দূরীভূত হল। পাকিস্তান সিরিজ দিয়েই দলে ফিরছেন তিনি। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বাংলাদেশি স্পিডস্টার তাসকিন আহমেদের ইনজুরিকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা অবশেষে দূরীভূত হল। পাকিস্তান সিরিজ দিয়েই দলে ফিরছেন তিনি। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে খেললেও অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের স্কোয়াডে দেখা যায়নি তাকে। তবে বর্তমানে তার নতুন কোন ইনজুরি নেই বলেই জানিয়েছেন বিসিবি চিকিৎসক।

তিনি বলেন, “তাসকিনের কোনো নতুন চোট নেই। ইনফেকশনের কারণে সে অসুস্থ বোধ করছিল এবং এজন্য তাকে বেশ কয়েক দিন বিশ্রামে থাকতে হয়েছে। তার ফুসফুসে ইনফেকশন ছিল যার কারণে সে বেশ কয়েক দিন অনুশীলন করতে পারেনি।”

তবে ইনজুরি মুক্ত থাকলেও ওয়ার্কলোডের জন্যে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলবেন না তাসকিন। অনেক দিন বল হাতে অনুশীলন না করার ফলে তার ওয়ার্কলোড নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে।

দেবাশীষ বলেন, “অনুশীলন না করার ফলে তার ওয়ার্কলোড  নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। সে যদি ধীরে ধীরে তার ওয়ার্কলোড তৈরি না করে, তবে হুট করে কোনো ম্যাচে নেমে খেলা তার জন্য সম্ভব নয়।”

বিসিএলে মাঠে না নামলেও পাকিস্তান সিরিজের আগে ধীরে ধীরে অনুশীনে ফিরবেন তাসকিন। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই বল হাতে আবারও উইকেটে গতির হুঙ্কার ছড়াতে দেখা যাবে তাকে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link