শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে!

অবিশ্বাস্য জিম্বাবুয়ে, অপ্রতিরোধ্য জিম্বাবুয়ে, এই জিম্বাবুয়েকে থামানোর সাধ্য আছে কার? শ্রীলঙ্কাকে ছয় উইকেটে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকল সিকান্দার রাজার দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার এইট খেলবে উড়তে থাকা এই জিম্বাবুয়ে।

অবিশ্বাস্য জিম্বাবুয়ে, অপ্রতিরোধ্য জিম্বাবুয়ে, এই জিম্বাবুয়েকে থামানোর সাধ্য আছে কার? শ্রীলঙ্কাকে ছয় উইকেটে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকল সিকান্দার রাজার দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার এইট খেলবে উড়তে থাকা এই জিম্বাবুয়ে।

সুপার এইট নিশ্চিত হয়েছে আগেভাগেই। নিয়মরক্ষার ম্যাচে নিজেদের শক্তিমত্তা যাচাই পর্ব। সেখানে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। আর শুরু থেকেই অসহায় হতে বাধ্য হন জিম্বাবুয়ের বোলাররা। পাথুম নিশাঙ্কা আর কুশল পেরেরার আগ্রাসী ব্যাটিংয়ে আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা।

৫৪ রানের মাথায় কুশল ফিরে যান ঠিকই, তবে নিশাঙ্কা আর তাঁর ব্যাট অবিচল রইল বাইশ গজে। আগের ম্যাচেই শতক হাঁকিয়েছেন, সেই উদ্দীপনা এই টেনে এনেছেন এই ম্যাচেও। ফিফটির দেখা পেলেন অনায়াসেই, শেষমেষ থামলেন ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে। শেষটাতে পভন রত্নায়েকের ঝড়ো ৪৪ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৭৮ রান তোলে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে যেন চমক দেখাল জিম্বাবুয়ে। শুরু থেকেই হিসাব কষে ব্যাট করতে থাকলেন দুই ওপেনার। ফলাফলস্বরূপ ওপেনিং জুটিতেই আসে ৬৯ রান। ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে যায় তখনই। একপ্রান্তের দখল নেন ব্রায়েন বেনেট। ব্যাক টু ব্যাক ফিফটি আসে তাঁর কাছ থেকে।

কাপ্তান সিকান্দার রাজা ছুটতে থাকেন ঝড়ের গতিতে। তাঁর ২৬ বলে ৪৫ রানের ইনিংস অনেকটাই সহজ করে দেয় সবকিছু। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় আট রান। যথারীতি কোন ভুল করেনি জিম্বাবুয়ে। ১৭৯ রানের লক্ষ্যটা অনায়াসেই পার করে ফেলে তারা। শ্রীলঙ্কাকে হারায় ছয় উইকেটে।

অস্ট্রেলিয়ার মতো দলকে গ্রুপ পর্বে বিদায় করে দেওয়া, শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের গুঁড়িয়ে দেওয়া, এ জিম্বাবুয়ে যেন রূপকথার গল্প থেকে উঠে আসা দল। সুপার এইটে যে বাকিদের কাজটা সহজ হবে না তা এখন অনুমান করা যায়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link