ভারত-পাকিস্তান দ্বৈরথে ভাঙল ইতিহাসের সব রেকর্ড

ক্রিকেট বিশ্বের মানচিত্রে ভারত-পাকিস্তান লড়াই মানেই কেবল একটি ম্যাচ নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের লড়াই। ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হলো না। মাঠের লড়াইয়ে ভারতের আধিপত্যের পাশাপাশি ডিজিটাল ও ব্রডকাস্ট দুনিয়ায় এই ম্যাচটি তৈরি করেছে এক নতুন ইতিহাস। 

ক্রিকেট বিশ্বের মানচিত্রে ভারত-পাকিস্তান লড়াই মানেই কেবল একটি ম্যাচ নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের লড়াই। ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হলো না। মাঠের লড়াইয়ে ভারতের আধিপত্যের পাশাপাশি ডিজিটাল ও ব্রডকাস্ট দুনিয়ায় এই ম্যাচটি তৈরি করেছে এক নতুন ইতিহাস।

সম্প্রচারকারী সংস্থা ‘জিওস্টার’ এর তথ্য অনুযায়ী, এবারের এই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই দর্শকসংখ্যার আগের সব রেকর্ডকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। জিওহটস্টারে এই ম্যাচটি চলাকালীন রেকর্ড ১৬৩ মিলিয়ন মানুষের সমাগম ঘটেছিল।

বিস্ময়কর তথ্য হলো, এই সংখ্যাটি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেই টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের ভিউয়ারশিপকেও অনায়াসে ছাড়িয়ে গেছে। ২০২৪ আসরের গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবার ডিজিটাল রিচ বেড়েছে প্রায় ৫৬ শতাংশ।

সব প্ল্যাটফর্ম মিলিয়ে দর্শক এই ম্যাচটি উপভোগ করেছেন ২০ বিলিয়ন মিনিট। গত আসরের তুলনায় যা ৪২ শতাংশ বেশি। কেবল মোবাইল ফোনেই নয়, স্মার্ট টিভি বা কানেক্টেড টিভির পর্দায় এবার দর্শক সংখ্যা ছিল ২০২৪ সালের তুলনায় ২.৪ গুণ বেশি।

ডিজিটাল বিপ্লবের যুগেও যে টেলিভিশনের আবেদন ফুরিয়ে যায়নি, তা প্রমাণ করেছে এবারের এই হাই ভোল্টেজ ম্যাচটি। মোট দর্শকের প্রায় ৭১ শতাংশ এবার খেলা দেখেছে সাধারণ টেলিভিশন বা লিনিয়ার টিভিতে।

জিওস্টারের স্পোর্টস কন্টেন্ট প্রধান সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচের এই অভূতপূর্ব সাড়া মূলত ক্রিকেটের প্রতি দেশের মানুষের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। এবারের আসরে কেবল বড় দলগুলোই নয়, সহযোগী দেশগুলোর চমৎকার লড়াইও টুর্নামেন্টকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link