দল বেশি, থ্রিলও বেশি!

বড় দল হিসেবে পরিচিতি নেই, দলে নেই বিশ্বখ্যাত কোনো তারকা; কিন্তু তাও মাঠে নেমে শ্বাসরুদ্ধকর সব পারফরম্যান্স করে যাচ্ছে অনেক দেশ।

দল বেড়ে যাওয়ায় যেখানে থ্রিল কমে যাওয়ার সম্ভাবনা দেখেছিলেন অনেকে, সেখানে সবাইকে ভুল প্রমাণ করে চলেছে এবারের বিশ্বকাপ। ৩২ থেকে ৪৮ দলের এই বিশাল মঞ্চে ফুটবল বোদ্ধাদের সব আশঙ্কা উড়িয়ে দিয়ে মাঠের লড়াইয়ে জন্ম নিচ্ছে একের পর এক রোমাঞ্চকর উপাখ্যান।

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে এসেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। স্পেনকে গোলশূন্য রুখে দেওয়ার পর, ২-২ গোলে তারা ড্র করেছে শক্তিশালী উরুগুয়ের সাথে। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার এই দেশটি এখন স্বপ্ন দেখছে নকআউটের। 

বিস্ময়ের তালিকায় আছে কুরাসাও-এর নামও। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট এই দেশ ইকুয়েডরকে গোলশূন্য রুখে দিয়ে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে। গোলরক্ষক এলয় রুমের ১৫টি চোখধাঁধানো সেভ যেন মনে করিয়ে দেয় সুপারম্যানের কথা। 

দীর্ঘ আটাশ বছর পর বিশ্বকাপে ফিরে স্কটল্যান্ডও তাদের চিরচেনা ফ্যানদের আনন্দের জোয়ারে ভাসাচ্ছে। হাইতিকে হারিয়ে শুভসূচনা করা স্কটিশদের সামনে এখন ব্রাজিলের কঠিন চ্যালেঞ্জ। মরক্কোর সাথে হারের পরেও তাদের সামনে সুযোগ থাকছে পরের রাউন্ডে যাওয়ার।

এদিকে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়েকে হারিয়ে দাপটের সাথেই নকআউট নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোচ মরিসিও পচেত্তিনো তাই পরবর্তী ম্যাচে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ান পুলিসিকসহ কার্ডের ঝুঁকিতে থাকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সুযোগ পাচ্ছেন।

বড় দল হিসেবে পরিচিতি নেই, দলে নেই বিশ্বখ্যাত কোনো তারকা; কিন্তু তাও মাঠে নেমে শ্বাসরুদ্ধকর সব পারফরম্যান্স করে যাচ্ছে অনেক দেশ। ফুটবল বিশ্বকাপকে কেন গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় সেটাই যেন প্রমাণ করে দিচ্ছে এবারের আসর। একের পর এক থ্রিলিং ম্যাচ জানিয়ে দিচ্ছে, বড় বাড়লেও থ্রিল কিন্তু এক ফোঁটাও কমেনি।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link