অপরাজিত আর্জেন্টিনার আরেকটি কিস্তিমাৎ

জর্ডান দ্বিতীয়ার্ধে একটা গোল পরিশোধ করলেও লাভ হয়নি। তাঁদের কফিনে শেষ পেড়েক ঠুকে দেন মেসি, ৮০ মিনিটে ফ্রি-কিক থেকে করেন দর্শনীয় এক গোল। ৩২ দলের দ্বিতীয় রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ এবার কেপ ভার্দে।

লিওনেল মেসি কি একাই গোল করবেন? এই প্রশ্নের জবাব দিল জর্ডানের বিপক্ষে ম্যাচ। মেসি ৬০ মিনিটে মাঠে নেমেছিলেন। এর আগেই দু’বার জালে বড় জড়িয়ে ফেলেছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ৩-১ ব্যবধানে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেই নক আউট রাউন্ডে গেল লিওনেল স্ক্যালোনির দল।

শুরুর একাদশে আর্জেন্টিনা দলে ছিলে নয়টি পরিবর্তন। জর্ডানের বিপক্ষে তাতেও বেগ পোহাতে হয়নি বর্তমান চ্যাম্পিয়ন দলকে। ১৯ মিনিটে জিওভানি লো সোলসো ফ্রি-কিক থেকে প্রথম লিড এনে দেন। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেজ।

বিশ্বকাপের মঞ্চে এটাই লাউতারোর প্রথম গোল। লিওনেল মেসির আন্তর্জাতিক অভিষেকের পর এই প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি থেকে গোল করলেন অন্য কোনো ফুটবলার।

এর আগে বিশ্বকাপে সর্বশেষ মেসিকে ছাড়া আর্জেন্টিনা পেনাল্টি পেয়েছিল ২০০২ আসরে। তবে সুইডেনের বিপক্ষে সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি অ্যারিয়েল ওর্তেগা।

অন্যদিকে, মেসিকে ছাড়া আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপের পেনাল্টি গোল এসেছিল ১৯৯৮ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে স্পটকিক থেকে জালের দেখা পেয়েছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

জর্ডান দ্বিতীয়ার্ধে একটা গোল পরিশোধ করলেও লাভ হয়নি। তাঁদের কফিনে শেষ পেড়েক ঠুকে দেন মেসি, ৮০ মিনিটে ফ্রি-কিক থেকে করেন দর্শনীয় এক গোল। ৩২ দলের দ্বিতীয় রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ এবার কেপ ভার্দে।

Share via
Copy link