প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স!

বিশ্বকাপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল ফ্রান্স। প্যারাগুয়ের কঠিন রক্ষণে দীর্ঘ সময় আটকে থাকলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল।

বিশ্বকাপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল ফ্রান্স। প্যারাগুয়ের কঠিন রক্ষণে দীর্ঘ সময় আটকে থাকলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল। এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ এবার মরক্কো।

রোজকার মতোই ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের পায়ে। প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ বলের দখল ছিল তাদের। তবে দখল থাকলেও গোলের মতো পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি ফরাসিরা। নিজেদের অর্ধে দুর্দান্ত রক্ষণ গড়ে ফ্রান্সের আক্রমণের গতি বারবার থামিয়ে দেয় প্যারাগুয়ে। অগত্যা গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেরা একের পর এক আক্রমণ চালিয়েও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারছিলেন না। এরপর ৬১তম মিনিটে ব্র্যাডলি বারকোলার বদলে দেজিরে দুয়েকে মাঠে নামান দিদিয়ের দেশম। আর সেই পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

বক্সে ঢুকে ড্রিবল করার সময় ফাউলের শিকার হন দুয়ে। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৭০তম মিনিটে স্পট কিক থেকে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ে টানা পঞ্চম ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। এবার শেষ চারের টিকিটের লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে এমবাপ্পেরা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link