রোনালদো-জর্জিনার বিয়ের আড়ালের গল্প

আসলে এর পেছনে কোনো গোপন রহস্য নেই। খোদ রোনালদোই এর উত্তর দিয়েছেন। রোনালদোর কাছে বিয়ে মানে সামাজিক চাপ কিংবা লোকদেখানো কোনো আনুষ্ঠানিকতা নয়। বরং তাঁর দর্শন হলো বিয়ে হওয়া উচিত তখনই, যখন তাঁরা দুজনেই অনুভব করবেন যে সময়টা সঠিক।

মাঠের ফুটবল হোক কিংবা গ্ল্যামার জগত। সবখানেই ক্রিশ্চিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ থাকেন স্পটলাইটে। এক দশকের কাছাকাছি সময় ধরে তাঁরা একে অপরের ছায়া হয়ে আছেন। গড়ে তুলেছেন যৌথ সংসার, বড় করছেন সন্তান। তবুও কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন—এত কিছুর পরও কেন এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এই তারকা যুগল?

আসলে এর পেছনে কোনো গোপন রহস্য নেই। খোদ রোনালদোই এর উত্তর দিয়েছেন। রোনালদোর কাছে বিয়ে মানে সামাজিক চাপ কিংবা লোকদেখানো কোনো আনুষ্ঠানিকতা নয়। বরং তাঁর দর্শন হলো বিয়ে হওয়া উচিত তখনই, যখন তাঁরা দুজনেই অনুভব করবেন যে সময়টা সঠিক। এ কারণে গণমাধ্যমের গুঞ্জন কিংবা কত বছর পার হলো—এসব সমীকরণ কখনোই এই জুটির রসায়নে প্রভাব ফেলতে পারেনি।

রোনালদোর এই জীবনদর্শন ফুটে উঠেছিল তাঁর বিয়ের প্রস্তাব দেওয়ার ধরনেও। নেই কোনো বিলাসবহুল আয়োজন, নেই কোনো কৃত্রিমতা। এক গভীর রাতে হুট করেই তিনি বিয়ের প্রস্তাব দেন জর্জিনাকে। আর তারপর? তারপর জর্জিনা হ্যাঁ বলেন। তাদের পরিবারে আসে সন্তান। আর কীই-বা চাই?

তাই বিয়ের তারিখ নিয়ে জল্পনা কিংবা ‘অনেক দেরি হয়ে গেছে’—এমন মন্তব্যে কান দেন না রোনালদো-জর্জিনা। তাঁরা নিজেদের ছন্দে চলেন। পর্তুগালের সেই ছোট্ট দ্বীপ থেকে শুরু হওয়া রোনালদোর জীবনগল্পে জর্জিনা এখন এক অবিচ্ছেদ্য অংশ। বিয়ের সানাই আজ না হয় কাল বাজবে, তবে তাঁদের বন্ধনটা যে এরই মধ্যে পূর্ণতা পেয়েছে, তা বলাই বাহুল্য।

লেখক পরিচিতি

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link