অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী বনাম বাংলাদেশের ব্যাটিং ত্রয়ী!

নতুন বল হাতে যদি এক প্রান্তে থাকেন প্যাট কামিন্স, অন্য প্রান্তে জশ হ্যাজেলউড, আর সুইংয়ের অস্ত্র নিয়ে  মিচেল স্টার্ক, তাহলে বিশ্বের যেকোনো ব্যাটিং লাইনআপই পরীক্ষার মুখে পড়তে বাধ্য। তবে এই পেস ত্রয়ীকে সামলানোর জন্য বাংলাদেশেরও ব্যাটিং ত্রয়ী প্রস্তুত।

নতুন বল হাতে যদি এক প্রান্তে থাকেন প্যাট কামিন্স, অন্য প্রান্তে জশ হ্যাজেলউড, আর সুইংয়ের অস্ত্র নিয়ে  মিচেল স্টার্ক, তাহলে বিশ্বের যেকোনো ব্যাটিং লাইনআপই পরীক্ষার মুখে পড়তে বাধ্য। তবে এই পেস ত্রয়ীকে সামলানোর জন্য বাংলাদেশেরও ব্যাটিং ত্রয়ী প্রস্তুত।

 প্রথম টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়া তাদের প্রায় পূর্ণশক্তির বোলিং আক্রমণ ফিরে পেয়েছে। অধিনায়ক কামিন্স ও হ্যাজেলউড ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। মিচেল স্টার্কও রয়েছেন স্বাভাবিক ছন্দে। দীর্ঘদিন পর এই তিন পেসারকে একসঙ্গে পাওয়ায় অস্ট্রেলিয়ার বোলিং ইউনিট আবারও ত্রাস ছড়াতে প্রস্তুত।

তবে বাংলাদেশের ব্যাটিংয়েও রয়েছে অভিজ্ঞতার ভরসা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন। কঠিন পরিস্থিতিতে ইনিংস গড়ার মানসিকতা এবং দীর্ঘ সময় উইকেটে টিকে থাকার সামর্থ্য তাঁকে বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভে পরিণত করেছে। নতুন বল সামলে ইনিংস বড় করার দায়িত্বটা অনেকটাই থাকবে তাঁর কাঁধে।

অন্যদিকে মুশফিকুর রহিমের অভিজ্ঞতা তো থাকছেই।  আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কঠিন পরিস্থিতি সামলেছেন তিনি। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেও তাঁর ধৈর্য আর অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। প্রতিপক্ষের পেসারদের ক্লান্ত করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেওয়ার ক্ষমতা মুশফিক আগেও দেখিয়েছেন।

আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর তো লিটন দাসের প্রত্যাবর্তন। কাফ ইনজুরি কাটিয়ে তিনি আবার টেস্ট দলে ফিরেছেন। সময়মতো তাঁর ফিট হয়ে ওঠা বাংলাদেশের ব্যাটিংকে বাড়তি শক্তি দিয়েছে। লিটনের স্বাভাবিক স্ট্রোকপ্লে, বাউন্স সামলানোর দক্ষতা এবং কাউন্টার অ্যাটাকের মানসিকতা অস্ট্রেলিয়ার পেসারদের জন্যও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

নিশ্চিতভাবেই কামিন্স-হ্যাজেলউড-স্টার্কের ত্রয়ী বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ। তিনজনের ঝুলিতেই রয়েছে এক হাজারের বেশি টেস্ট উইকেটের অভিজ্ঞতা। কিন্তু টেস্ট ক্রিকেটে কেবল নাম নয়, দিনের পারফরম্যান্সই শেষ কথা।

বাংলাদেশ যদি ভালো শুরু পায় এবং শান্ত, মুশফিক ও লিটন নিজেদের সামর্থ্যের সেরাটা দেখাতে পারেন, তাহলে এই লড়াই একপেশে নাও হতে পারে। বরং অস্ট্রেলিয়ার বিধ্বংসী পেস ত্রয়ী বনাম বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটিং ত্রয়ীর এই দ্বৈরথই হতে পারে পুরো সিরিজের সবচেয়ে আকর্ষণীয় গল্প।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Share via
Copy link