আরেকজন বিরাট কোহলি আছে ভারত

এই ইনিংস দিয়ে এক গাদা অর্জন যোগ হয়েছে মান্দানার নামের সাথে। প্রায় ১১ হাজার আন্তর্জাতিক রান করা স্মৃতিই এখন মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। ছাড়িয়ে গেছেন স্বদেশী মিতালি রাজকে। ৯৩ টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে মিতালির পাশেই আছেন মান্দানা।

ভারতের ওপেনার। বিশ ওভারের ক্রিকেটে যখন মাঠে নামেন, মাঠে থাকেন ভরসা হয়ে। যতক্ষণ খেলেন তিনি, মনে হয় ভারতকে কেউ আটকাতে পারবে না। এলিগেন্ট স্টাইলের ব্যাটিং। ম্যাচের পরিস্থিতির সাথে বদলাতে পারেন ব্যাটের রঙ।

এটুকু শুনলে তাঁকে বিরাট কোহলি বলে মনে হতে পারে। যদিও, তাঁর ভূমিকাটা বিরাট কোহলির চেয়ে কোনো অংশেই কম নয়। স্মৃতি মান্দানা যে ভারতের নারী দলের জন্য সত্যিকারের অর্থেই বিরাট কোহলি সমতুল্য সেটা আরও একবার প্রমাণিত হল, এশিয়া কাপের মঞ্চে।

শান্ত নদীর মত তিনি দুবাইয়ে আগলে রাখলেন ভারতকে। পুরোটা সময় মিটিয়ে গেছেন সময়ের চাহিদা। আর সেটা করতে গিয়েই মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসের সেরা ইনিংসের মালিক বনে গেছেন তিনি।

৬৪ বল খেলে করেন ১২৪ রান। টি-টোয়েন্টিতে এটা মান্দানার দ্বিতীয় সেঞ্চুরি। ইনিংসে ছিল সাতটি ছক্কা ও ১৪ টি বাউন্ডারি। ভারতের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ১৯৩। দুর্ভাগ্যজনক ভাবে রান আউট না হলে দিব্যি ২০০ রানের মাইলফলকে পৌঁছে যেত এশিয়ার শক্তিশালী দলটি।

এই ইনিংস দিয়ে এক গাদা অর্জন যোগ হয়েছে মান্দানার নামের সাথে। প্রায় ১১ হাজার আন্তর্জাতিক রান করা স্মৃতিই এখন মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। ছাড়িয়ে গেছেন স্বদেশী মিতালি রাজকে। ৯৩ টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে মিতালির পাশেই আছেন মান্দানা।

মেয়েদের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে করলেন ১৮ টি সেঞ্চুরি। ছাড়িয়ে গেলেন ১৭ টি করে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং আর দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে। সত্যিই, মেয়েদের ক্রিকেটে স্মৃতি মান্দানা বিরাট কোহলির চেয়ে কম কিছু নয়।

Share via
Copy link