এক ওভারে তিন ছক্কা, ব্যাট হাতে স্মৃতির তান্ডব!

হংকংয়ের বিপক্ষে ম্যাচের ১৮তম ওভারে রুচিতা ভেঙ্কটেশের বলে টানা তিন ছক্কা হাঁকানোর তাণ্ডব দেখিয়েছেন স্মৃতি মান্দানা।

হংকংয়ের বিপক্ষে ম্যাচের ১৮তম ওভারে রুচিতা ভেঙ্কটেশের বলে টানা তিন ছক্কা হাঁকানোর তাণ্ডব দেখিয়েছেন স্মৃতি মান্দানা। ওভারের প্রথম বলে হরমণপ্রীত কৌর সিঙ্গেল নিয়ে স্মৃতিকে স্ট্রাইক দেওয়ার পর থেকেই পুরো ওভারটি এক নাটকীয় রূপকথার জন্ম দেয় নেয়।

ওভারের দ্বিতীয় বলে ভেঙ্কটেশের লেংথ ডেলিভারিকে চমৎকার ফুটওয়ার্কে ফুল টসে রূপান্তর করে ওয়াইড লং অন দিয়ে গ্যালারিতে পাঠান তিনি। ঠিক পরের বলেই অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া বলটিতে আগেভাগেই পা বাড়িয়ে লং অফের ওপর দিয়ে দ্বিতীয় ছক্কা হাঁকান স্মৃতি।

ওভারের চতুর্থ বলে ভেঙ্কটেশ লেগ স্টাম্পের ওপর ফুল ডেলিভারি দিলে মান্ধানা ট্র্যাকে এসে লং অনের ওপর দিয়ে টানা তৃতীয় ছক্কা হাঁকিয়ে স্টেডিয়াম জুড়ে তোলপাড় সৃষ্টি করেন।

পঞ্চম ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের বলটি দক্ষতার সাথে ডিপ এক্সট্রা কাভারে গ্লাইড করে এক রান পূর্ণ করার সঙ্গেই ইতিহাস রচিত হয়। এই একটি রানের মাধ্যমেই আন্তর্জাতিক নারী ক্রিকেটে মিতালী রাজকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার অনন্য গৌরব অর্জন করেন তিনি।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link