ডি থ্রি নিলামে যত সারপ্রাইজিং চমক!

একজন খুব একটা ভালো ফর্মে নেই, তবু তাঁর পেছনে খরচ প্রায় দুই কোটি পয়েন্ট! আবার জাতীয় দলের নির্ভরযোগ্য দুই নাম দল পেয়েছেন ৭০ ও ৬০ লাখ পয়েন্টে। ডমেস্টিক থ্রির নিলামে তাই শুধু কে কত পয়েন্টে দল পেলেন, সেটাই নয়; কোন দল কাকে কেন নিল, সেই হিসাবও বেশ সারপ্রাইজিং।

একজন খুব একটা ভালো ফর্মে নেই, তবু তাঁর পেছনে খরচ প্রায় দুই কোটি পয়েন্ট! আবার জাতীয় দলের নির্ভরযোগ্য দুই নাম দল পেয়েছেন ৭০ ও ৬০ লাখ পয়েন্টে। ডমেস্টিক থ্রির নিলামে তাই শুধু কে কত পয়েন্টে দল পেলেন, সেটাই নয়; কোন দল কাকে কেন নিল, সেই হিসাবও বেশ সারপ্রাইজিং।

প্রথমেই সাইফ হাসানের প্রসঙ্গে আসা যাক। সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাব্যঞ্জক না হলেও ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে তাঁকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।

নিলামে তাঁর চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন মাত্র দু’জন। ফর্মে না থেকেও চড়া পয়েন্টে বিক্রি হওয়াটা বেশ সারপ্রাইজিং। তবে নামটা যেহেতু সাইফ আর ট্যাগটা জাতীয় দলের ক্রিকেটার, সেক্ষেত্রে অস্বাভাবিক কিছু নয়।

এবার আসি মুস্তাফিজুর রহমানের কথায়। বাংলাদেশের এই বাঁহাতি তারকা পেসারকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।

অন্যদিকে, রিশাদ হোসেনকে মাত্র ৬০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ। নাম আর সামর্থ্য বিবেচনায় দুজনের দরই তুলনামূলক কম মনে হতে পারে। চমকে দেওয়ার মতোই ব্যাপার।

তবে এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ হিসাব। বিগ ব্যাশে ডাক পাওয়া রিশাদকে ডি থ্রির টি-টোয়েন্টি পর্বে পাওয়া যাবে না। মুস্তাফিজের ক্ষেত্রেও একই কাহিনি! দুজনই পাচ্ছেন বিসিবির এনওসি! ফলে তাঁদের পুরো টুর্নামেন্টে সব ফরম্যাটে সমানতালে পাওয়ার সুযোগ না থাকাটা দলগুলোকে আগ্রহী করে তোলেনি!

তবে নাহিদ রানার গল্পটা অনেকটা হতাশাজনক বলা চলে। গতির ঝড় তোলা এই পেসারকে ৭৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে এইস ব্লু স্টার। ইনজুরির কারণে তাঁর ফিটনেস ও মাঠে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আর এ জন্যই ফ্র্যাঞ্চাইজিরা যে বাড়তি সতর্ক হবে, এটাই বরং স্বাভাবিক। চলতি বছরে ফিট নাহিদকে শেষ অবধি পাওয়া যায় কি না, এ নিয়েই রয়েছে বিশাল সন্দেহের জায়গা!

সবচেয়ে বড় সারপ্রাইজটা বোধহয় জাকের আলী অনিককে ঘিরেই! পারফরম্যান্স দিয়ে খুব বেশি আলোচনায় তিনি নেই। তবু ডমেস্টিক থ্রির নিলামে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে জাকেরকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। বর্তমান ফর্ম বিবেচনায় এই দর প্রত্যাশার চেয়ে বেশিই মনে হতে পারে।

সাইফ হাসানকে নিয়ে কাড়াকাড়ি, নামের তুলনায় কম পয়েন্টে মুস্তাফিজ-রিশাদ, ইনজুরির কারণে নাহিদ রানাকে ঘিরে অনিশ্চয়তা আর জাকের আলী অনিককে নিয়ে সবচেয়ে বড় চমক। এমন সব সারপ্রাইজ রেখেই শেষ হলো ডি থ্রি ট্রফির এবারের নিলাম!

 

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link