ফাইনালে ফিরছেন বেনজেমা!

চারদিকে গুঞ্জন – বিশ্বকাপের ফাইনালে ফিরতে চলেছেন করিম বেনজেমা। বিশ্বকাপ শুরু হবার ঠিক আগ মুহুর্তে টুর্নামেন্ট থেক ছিটকে যাওয়া ব্যালন ডি’অর জয়ী এই তারকা এখন ফিট। তার ক্লাব রিয়াল মাদ্রিদ থেকেও মিলেছে খেলার ছাড়পত্র। এমন খবরই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু ফ্রান্স কোচ দিয়িয়ের দেশ্যম বেনজেমার বিষয়ে কিছুই নিশ্চিত করে বলতে চাননি। তিনি যেন একটা রহস্যই রেখে দিলেন।

খেলাধুলা বিষয়ক স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে বেনজেমা রিয়াল মাদ্রিদের ট্রেনিংয়ে ফিরেছেন পূর্ন ফিট হয়ে। এই সংবাদে বেনজেমা ফাইনালে ফ্রান্স দলে ফিরছেন – এমন গুঞ্জনের পালে হাওয়া লাগে। বিশ্বকাপের ফ্রান্সের প্রথম ম্যাচের ঠিক আগে ইনজুরির জন্য বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা। কিন্তু, বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশ্যমের বেনজেমার বদলি হিসেবে কাউকে দলে ডাকেননি। যার ফলে এখনো ফ্রান্স বিশ্বকাপ দলের অংশ করিম বেনজেমা।

সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে জিতে ফাইনাল নিশ্চিত হবার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, বেনজেমার ফেরার খবরে কোনো কিছুই নিশ্চিত করতে চাননি দেশম। তিনি বেনজেমার ফেরার খবর প্রত্যাখ্যান বা নিশ্চিত কোনোটিই করেননি। দেশ্যম শুধু বলেন, ‘আমি এই মুহুর্তে এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না।’

এমনিতেই ইনজুরি আর অসুস্থতায় ভুগতে হচ্ছে ফ্রান্সকে। মিডফিল্ডার আদ্রিয়েন রাবিয়োট আর ডিফেন্ডার দায়োত উপামেকানো দলের সাথে অনুশীলন করেননি সেমিফাইনালের আগে। এদিকে উইংগার কিংসলে কোমানও অসুস্থ। এদের কেউই খেলেননি মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে। এমনকি বেঞ্চেও ছিলেন না আদ্রিয়ান র‌্যাবিয়ট।

দলের এ অবস্থা নিয়ে সতর্ক দেশম, ‘আমাদের দলে ফ্লু সংক্রান্ত লক্ষ্মণ দেখা যাচ্ছে। আমরা খুবই সতর্ক আছি যেন এই ফ্লু না ছড়াতে পারে।’ এর বাদে ইনজুরি জনিত আর কোনো সংকট নেই দলটির।

বিশ্বকাপ ইতিহাসে টানা দুইবার শিরোপা জিতেছে দুটি দল। শেষ ঘটনাটিও ৬০ বছর আগে ব্রাজিলের। রবিবারের ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে তৃতীয় বারের মত সেই রেকর্ড গড়বে ফ্রান্স। ইনজুরির জন্য বিশ্বকাপ মিস করলেও স্কোয়াডে থাকা করিম বেনজেমার এটিই হবে প্রথম বিশ্বকাপ শিরোপা।

৩৪ বছর বয়সী বেনজেমা গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তিনি লা লিগায় ২৭ টি গোল ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৫ টি গোল করেন। স্প্যানিশ জায়ান্টদের দু’টো বড় শিরোপা জয়ের মূল কাণ্ডারি ছিলেন তিনি। ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচ খেলে গোল করেছেন ৩৭ টি। তবে, বিশ্বকাপের আগে ইনজুরি তাঁর জন্য অভিশাপ হয়েই আসে।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link