সেমিফাইনালের মঞ্চে বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হারল দক্ষিণ আফ্রিকা। একপেশে ম্যাচে আসলে কোথায় হারল প্রোটিয়া শিবির। পরাজয়ের মূল কারণ তিন পয়েন্ট। এই ট্যাকটিকাল আলোচনায় তা কাটাছেড়া করা যাক।
এক নম্বর, কলকতা ব্যাটারদের স্বর্গরাজ্য। দক্ষিণ আফ্রিকার করা ১৬৯ রান কোনভাবেই যথেষ্ট নয় জেতার জন্য। উদাহরণস্বরুপ, এই মাঠেই সুপার এইটের শেষ ম্যাচে ১৯৫ রান করেও ভারতকে আটকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয়ত, পাওয়ার প্লের ফায়দা তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। নিউজিল্যান্ড যেখানে ৮৪ রান করেছে সেখানে আফ্রিকার কাছ থেকে এসেছিল মাত্র ৪৮ রান। দুই দলের ব্যবধানটা ৩৬। দক্ষিণ আফ্রিকার মিনিমাম ৪০ রান কম এসেছে স্কোরবোর্ডে। শুধু ব্যাটাররা নয় পুরোপুরি ব্যর্থ বোলাররাও। ১৭০ রান আটকাতে হলে পাওয়ার প্লেতেই দুই- তিন উইকেট তুলতে হতো যা তারা পারেনি।
তৃতীয়ত, বোলিং পরিকল্পনা ঠিক ছিল না দক্ষিণ আফ্রিকার। হার্ড লেন্থে বল করা আর ভ্যারিয়েশন আনার দরকার ছিল বোলারদের। সেখানে তারা একটু বেশি ফুল লেন্থ এবং অতিরিক্ত শর্ট বল করেছে তারা। যা অনায়াসে খেলেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা।












