আর্জেন্টিনার পথে রূপকথা লিখতে আসা কেপ ভার্দে

স্বভাবতই যেখানে প্রতিপক্ষের রক্ষণ ভাগ ব্যস্ত থাকবে উড়ন্ত ফর্মে থাকা মেসিকে আটকানোর পেছনে, সেই সুযোগে হুলিয়ান আলভারেজরা চাইবেন গোলে বল জড়াতে।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে থাকা আর্জেন্টিনার সামনে  এখন হুমকি হয়ে দাঁড়িয়ে আছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। নিজেদের খেলার স্টাইলে স্পেন-উরুগুয়ের মতো শক্তিশালী  দলকে পরাস্ত করে নবাগত এই দেশ এখন প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনাকে থামিয়ে দিতে। বিশ্বজয়ীরা কি পারবে এই বাধা অতিক্রম করতে, নাকি নতুন ইতিহাস লিখবে কেপ ভার্দে?

কেপ ভার্দে গ্রুপপর্বে তাদের প্রতিটি ম্যাচেই ড্র করেছে। স্পেন আর উরুগুয়ের বিপক্ষের দুই ম্যাচ তারা খেলেছে একই স্টাইলে। আক্রমণের চিন্তা মাথায় না রেখে শুধু ডিফেন্সিভ খেলে গেছে। আর তাতেই মিলেছে সাফল্য। পা হড়কেছে দুই সাবেক বিশ্বজয়ী দেশ। 

আর্জেন্টিনার বিপক্ষেও ৪-২-৩-১ এই ফরমেশনে মাঠে নামতে পারে কেপ ভার্দে। যেখানে তাদের লক্ষ্য থাকবে আলবিসেলেস্তেদের কোনো গোল করতে না দেওয়া। অভিজ্ঞ ভোজিনহা চাইবেন লিওনেল মেসিদের সকল আক্রমণ ঠেকিয়ে রাখতে।

প্রতিপক্ষ বদল হলেও খেলার ধরণে পরিবর্তন আনবে না আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এই দেশ জিতে চলেছে প্রতিটি ম্যাচ, কেপ ভার্দের বিপক্ষেও থাকবে একই লক্ষ্য। স্বভাবতই যেখানে প্রতিপক্ষের রক্ষণ ভাগ ব্যস্ত থাকবে উড়ন্ত ফর্মে থাকা মেসিকে আটকানোর পেছনে, সেই সুযোগে হুলিয়ান আলভারেজরা চাইবেন গোলে বল জড়াতে।

২০২২ সালে দীর্ঘ অপেক্ষার পর শিরোপা হাতে নেওয়া আর্জেন্টিনা এবারও  চাইবে বিশ্বকাপ নিজেদের ঘরে নিয়ে যেতে। সেই পথে আসা সকল বাধা তারা আর করতে প্রস্তুত লিওনেল স্কালোনির অধীনে শক্তিশালী স্কোয়াড নিয়ে। অন্যদিকে কেপ ভার্দের চোখে স্বপ্ন প্রথম বিশ্বকাপেই রূপকথার গল্প লেখার। এই দুই দলের কার মুখে হাসি ফুটবে তা বলা যাবে রেফারির সমাপ্তির বাঁশি বাজলে। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link