হাফচান্সকে চান্স মনে করে না বাংলাদেশ!

বাংলাদেশ হাফচান্সগুলো খুব কমই কাজে লাগাতে পেরেছে। বলতে গেলে একেবারেই শূন্যের কোটায়। অবশ্য সেগুলোকে আদৌ সুযোগ বলে মনে করে কি না, তারা সেটা নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যায়!

ক্রিকেটে ছোট ছোট জিনিস খুব বড় হয়ে দাঁড়ায়, সূক্ষ্ম বিষয়গুলো নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল। তেমনই দুই দলের পার্থক্য গড়ে দিতে পারে কিছু হাফচান্স। যে দল সামান্যতম সুযোগগুলো লুফে নেয়, দিনশেষে জয়ের পাল্লা তাঁদের দিকেই ভারী হয়। আর তার জলজ্যান্ত প্রমাণ দিল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ হাফচান্সগুলো খুব কমই কাজে লাগাতে পেরেছে। বলতে গেলে একেবারেই শূন্যের কোটায়। অবশ্য সেগুলোকে আদৌ সুযোগ বলে মনে করে কি না, তারা সেটা নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যায়!

এই যেমন ৩.২ ওভারে তাসকিন আহমেদের বলে পাওয়া একটা সুযোগ। মিডউইকেট অঞ্চল দিয়ে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন অ্যালিক অ্যাথানেজ। সেই সুযোগটা কাজে লাগাতে পারল না ফিল্ডাররা। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ছিল ১৩ রান। শেষ পর্যন্ত ওই জুটি ভেঙেছে ৫৯ রানের মাথায়।

পরের সুযোগটা আসে ১৭তম ওভারের মাথায়। এবার আর কোনো হাফচান্স নয়, একেবারে সহজ সুযোগ। মুস্তাফিজের বলে রভম্যান পাওয়েলের ব্যাটের কানায় লেগে বল চলে গেল শর্ট থার্ডম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা তানজিম সাকিবের কাছে। তবে তিনি তা ধরে রাখতে পারলেন না। পাওয়েল তখন মাত্র সাত রানে। শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকে আসে ৪৪ রান। ওটাই গড়ে দিয়েছে ব্যবধান।

এবার আসা যাক ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ে। তানজিদ তামিম তখন ৪ বলে ১৪ রান তুলে ফেলেছেন। তবে তাঁকে থামিয়ে দিলেন রোমারিও শেফার্ড। অবিশ্বাস্যভাবে লুফে নিলেন তাঁর ক্যাচ।

ব্যাটিং অর্ডারে যার ওপর ভরসা করে বাংলাদেশ, সেই লিটন দাস আকিল হোসেনকে সামান্য একটা সুযোগ দিলেন। তবে আকিল তা কাজে লাগালেন পরিপূর্ণভাবেই। লিটনকে থামিয়ে দিলেন মাত্র পাঁচ রানে।

১৭তম ওভারে নাসুম আহমেদ উড়িয়ে মারেন লং অন দিয়ে। বাউন্ডারি লাইনে পাওয়েল আর হোল্ডারের যুগলবন্দী ক্যাচ। বাংলাদেশের যতটুকু আশা ছিল, তা শেষ হয়ে যায় সেখানেই।

এই হাফচান্সগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিল দুই দলের পার্থক্য। ম্যাচের ফলাফল তুলে দিল ক্যারিবীয়দের হাতে। আধুনিক যুগের টি-টোয়েন্টিতে বড় দল–ছোট দলের বিভাজন সেভাবে করা হয় না ঠিকই। তবে এড়িয়ে যাওয়ার উপায়ও যে নাই। বাংলাদেশ পিছিয়ে আছে অন্যদের তুলনায়? এমন প্রশ্নের একটা উত্তর—এই হাফচান্সকে চান্স মনে না করা

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link