হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের!

প্রথম ৪৫ মিনিট যেখানে দুই দলই লড়াই করেছিল একে অন্যের চোখে চোখ রেখে, সেখানে পাশার দান পুরোটা উলটে যায় দ্বিতীয় অর্ধ্বে।

হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকটা লড়াই না করেই হেরে যেতে হলো মারিয়া মান্ডার দলকে। দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর সাফের শিরোপা জিতলো ভারত।

ভারতের মাটিতে এবারের আসরের পুরো সময়টা জুড়েই নিজেদের সামর্থ্য প্রমাণ করে গিয়েছিল বাংলার বাঘিনীরা। একটা ছাড়া সব ম্যাচ সব জিতেই ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছিল। কিন্তু, গ্রুপপর্বের ম্যাচের মতো এবার ফাইনালেও বাধা হয়ে দাঁড়িয়ে যায় ভারতের নারীরা।  আগের ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-০ এর ব্যবধানে, এবার ফাইনালে দেখা লাগলো আরেক পরাজয়।

ফাইনালের শুরুর প্রথম অর্ধ্বের বেশিরভাগ সময় বাংলাদেশ আর ভারত দুই দলই গোল করতে পারেনি। সুযোগ তৈরি করতে পারলেও ফিনিশিংয়ের অভাবে স্কোরলাইনে বদল ঘটাতে পারেননি কেউই। কিন্তু, গল্পের পুরোটাই বদলে যায় ৪২ মিনিটে।

পিয়ারী সাসার শটের সামনে গোলরক্ষক মিলি আক্তার পরাস্ত হলে ১-০ তে পিছিয়ে পরে  বাংলাদেশ। কিন্তু, তখনই ত্রাতার ভূমিকায় উঠে আসেন দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে দারুণ এক শটে সমতা আনেন।

প্রথম ৪৫ মিনিট যেখানে দুই দলই লড়াই করেছিল একে অন্যের চোখে চোখ রেখে, সেখানে পাশার দান পুরোটা উলটে যায় দ্বিতীয় অর্ধ্বে। মাঠে নামার এক মিনিট কাটতে না কাটতেই ৪৬ মিনিটে বাংলাদেশের জালে গোল দিয়ে বসেন ভারতের সানফিডা। রক্ষণভাগের ব্যর্থতার কারণে ২-১ এ পিছিয়ে পড়তে হয় ঋতুপর্ণাদেরকে।

বাকি সময়ে ভারতের জালে গোল দেওয়া দূরে থাক, উলটো ৮২ মিনিটে আবার লিংডা কমের কাছ থেকে হজম করে ফেলতে হয় আরেক গোল। ৩-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলার মেয়েদেরকে। যেখানে স্বপ্ন দেখেছিল ভারতকে হারিয়ে টানা তৃতীয় বারের মতো শিরোপা ঘরে আনবে, সেখানে ফিরতে হলো চোখে জল নিয়ে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link