বিশ্বকাপে ভারতের ভিসা পাবেন না দর্শক এবং সাংবাদিকরা!

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ভিসা পাবেন বাংলাদেশের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা, তবে দর্শক এবং সাংবাদিকদের ভিসা পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। দুদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাবটা কালো মেঘের মতো ঢেকে দিয়েছে ক্রিকেটের আকাশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ভিসা পাবেন বাংলাদেশের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা, তবে দর্শক এবং সাংবাদিকদের ভিসা পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। দুদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাবটা কালো মেঘের মতো ঢেকে দিয়েছে ক্রিকেটের আকাশ।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আতিথেয়তা দেবে বাকি দলগুলোকে। তবে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতে। তিনটি কলকাতায়, বাকী একটি মুম্বাইয়ে। তাতেই যেন যত বিপত্তি!

ভারত-বাংলাদেশের সম্পর্কটা অনেকটা রূপ নিয়েছে ভারত-পাকিস্তানের মতোই। রাজনৈতিক অস্থিরতা পেছন থেকে কলকাঠি নাড়ছে। ফলে ভারতের ভিসা পাওয়া নিয়ে দুশ্চিন্তার একটা আভাস পাওয়া যাচ্ছিল। মাঝের সময়টাতে ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ পিছিয়ে যায় একই কারণে। এমনকি দুই দেশের নারী দলের সিরিজও মাঠে গড়াতে পারেনি। তাই তো প্রশ্ন ছিল বিশ্বকাপে বাংলাদেশের কি হবে?

যদিও স্বস্তির বিষয় খেলোয়াড়দের ভিসা নিয়ে আপত্তি নেই ভারতের। ভারতীয় গণমাধ্যম ইনসাইড স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ দল এবং তাদের কোচিং স্টাফরা ভিসা পাবেন। আমরা সরকারের সঙ্গে দ্রুত ভিসা প্রক্রিয়া নিশ্চিত করতে যোগাযোগে রয়েছি।’

তবে সমস্যার জায়গাটা বিশ্বকাপ দেখতে যাওয়া বাংলাদেশি দর্শক এবং সাংবাদিকদের নিয়ে। ভিসা পাওয়ার সম্ভাবনা যে নেই বললেই চলে। এ নিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশি দর্শক এবং সাংবাদিকরা ভারতীয় ভিসা পেতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আমরা চেষ্টা করছি বিষয়টি দ্রুত সমাধান করার, কিন্তু বর্তমানে তা সম্ভব নয়।’

নিরাপত্তার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি। বলেন, যেমন পাকিস্তান দল ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারত এসেছিল এবং সম্পূর্ণ নিরাপত্তা পেয়েছিল, তেমনই বাংলাদেশ দলও সুরক্ষিত থাকবে। কোনো সমস্যা হবে না, আমরা একটি আতিথেয়তামূলক দেশ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link