ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। ২-০ গোলে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। ২-০ গোলে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সাফ চ্যাম্পিয়নশীপে নিজেদের দাপট অব্যাহত রেখে বাংলার তরুণীরা।

এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করছে মোট চার দল। এদের মধ্যে ভারত, বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে স্বাগতিক নেপাল, চতুর্থ দল হিসেবে আছে ভুটান।

নিজেদের প্রথম ম্যাচে ভুটান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে রীতিমত গোল উৎসবে মেতেছিল বাংলাদেশের মেয়েরা। ভুটানের বিপক্ষে ১২ গোলের বিশাল বড় জয় তুলে নিয়েছিলেন শ্রীমতি তৃষ্ণা রানি ও তার দল। এরপরই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতের বিরুদ্ধে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা।

গোল লাইনে দাপট স্পষ্ট না হলেও, গোটা মাঠ জুড়েই ছিল বাংলাদেশী তরুণীদের আধিপত্য। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৩০ মিনিটের মাথায় স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ডি বক্সের বাইরে মাঠের ডানদিকে ফ্রি-কিক পায় বাংলাদেশ। সেখান থেকে আসা বা-পায়ের ক্রস জালে জড়ান অর্পিতা।

এরপর ঠিক দশ মিনিট সময় পার হওয়ার আগেই ব্যবধান বাড়ান বাংলাদেশের নাম্বার টেন আলপি আক্তার। সেই ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। এরপর এসে যদিও গোলের প্রচেষ্টা অব্যাহত রাখে বাংলাদেশ। কিন্তু ভারতের প্রতিরোধে শেষ অবধি আর গোল পাওয়া হয়নি বাংলাদেশের। তাতে করে ২-০ গোলের জয়েই সন্তুষ্ট পিটার বাটলারের দল।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link