বেলিংহ্যামের রোমাঞ্চকর অভিষেক!

ইংলিশ মিডফিল্ডার জোবে বেলিংহ্যামের বহুল প্রতীক্ষিত বুন্দেসলিগা অভিষেক যেমন নাটকীয় তেমনই হতাশাজনক হলো। দুর্বল পারফরম্যান্স, বিরতিতে বদলি আর সেই সাথে পরিবারকে ঘিরে বিতর্কের সূচনা— সব মিলিয়ে রোমাঞ্চ ছড়ালো সিগনাল ইদুনা পার্কে।

ইংলিশ মিডফিল্ডার জোবে বেলিংহ্যামের বহুল প্রতীক্ষিত বুন্দেসলিগা অভিষেক যেমন নাটকীয় তেমনই হতাশাজনক হলো। দুর্বল পারফরম্যান্স, বিরতিতে বদলি আর সেই সাথে পরিবারকে ঘিরে বিতর্কের সূচনা— সব মিলিয়ে রোমাঞ্চ ছড়ালো সিগনাল ইদুনা পার্কে।

সেন্ট পাউলির বিপক্ষে লিগ ম্যাচে প্রথম একাদশেই সুযোগ নেলে ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের। তবে ম্যাচের প্রথমার্ধে ছন্নছাড়া হয়ে পড়েন। মাঝমাঠে বল ধরে রাখা কিংবা পাসিং— প্রত্যাশা অনুযায়ী কিছুই হয়নি তাঁর।

তাই তো বিরতির পর কোচ নিকো কোভাচ তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর  এতেই গন্ডগোলের সূত্রপাত। কোচের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন তাঁর বাবা মার্ক বেলিংহ্যাম।

জার্মান সংবাদমাধ্যম স্কাই জার্মানি জানায়, ম্যাচ শেষে মার্ক সরাসরি ক্লাবের ক্রীড়া পরিচালক সেবাস্টিয়ান কেল-এর সাথে দেখা করে ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয়, তিনি নিজে কোচ নিকো কোভাচের সঙ্গেও কথা বলেন এবং বদলি নিয়ে তীব্র অসন্তোষ জানান। বিষয়টি নিয়ে স্টেডিয়ামের টানেলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেই সাথে মাঠের খেলায়ও সুবিধা করতে পারেনি ডর্টমুন্ড। ৩-১ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হাতছাড়া করে তারা। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র করেই ফিরতে হয়। যার ফলে নতুন মৌসুম শুরুর আগেই সমালোচনার মুখে পড়ে দল। আর জোবে বেলিংহ্যামের কান্ড নিয়েও ওঠে সমালোচনার ঝড়।

এ নিয়ে ম্যাচ শেষে ক্লাবের ক্রীড়া পরিচালক কেল বলেন, ‘আমরা সবাই ফলাফলে হতাশ। তবে খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের বাইরে কেউ এখানে প্রভাব বিস্তার করতে পারবে না। পরিবারের হস্তক্ষেপ করার জায়গা এটা নয়। আমরা বিষয়টি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

সব মিলিয়ে অভিষেক ম্যাচে বেলিংহ্যাম কান্ড শুধু মাঠেই থেমে থাকেনি, ড্রেসিংরুমের বাইরেও তৈরি করেছে নতুন নাটক। তবে ক্লাব এখনো ভরসা রাখছে তাঁর উপর। মৌসুমের বাকি সময়ে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তরুণ মিডফিল্ডার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link