হেক্সার পথে ব্রাজিলের যত বাধা

ভিনিসিয়াস জুনিয়রদের দিতে হবে নিজেদের সেরাটা, কারণ প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য বাঁচা-মরার লড়াই। হেক্সার পথে প্রতিটি কদমই এখন ভীষণ রোমাঞ্চকর।

মিশন হেক্সা যে খুব সহজে হাতে ধরা দেবে না তা এখন থেকেই টের পাচ্ছে ব্রাজিল। জাপানের বিপক্ষে নকআউটের প্রথম ম্যাচেই এক চরম অগ্নিপরীক্ষা দিতে হয়েছে সেলেসাওদের। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলের জয় পেলেও আসল লড়াই তো কেবল শুরু।

বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরতে হলে সেলেসাওদের পেরোতে হবে একের পর এক কঠিন প্রাচীর। শেষ ষোলোর ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ হতে পারে আর্লিং হাল্যান্ডের নরওয়ে অথবা আইভরি কোস্টের মধ্যকার যেকোনো একটি দল।

সেই বাধা টপকাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে দাঁড়িয়ে যেতে পারে পরাশক্তি ইংল্যান্ড। যারা এবার খেলছে দারুণ ছন্দে। কিংবা হুট করে সামনে চলে আসতে পারে মেক্সিকো নয়তো ইকুয়েডরের মতো যেকোনো একটি লড়াকু ফুটবল শক্তি।

কোয়ার্টারের বাধাও কাটিয়ে যদি সেমিফাইনালের মঞ্চে পা রাখা যায়, তবে সেখানে অপেক্ষা করছে আরও বড় মহারণ। সেখানে অপেক্ষায় থাকতে পারে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। বর্তমান বিশ্বজয়ীরা লিওনেল মেসির নেতৃত্বে আছে দারুন ছন্দে। আলবিসেলস্তেদের হারানোটা কোনোভাবেই সহজ হবে না। 

সেমিফাইনাল জিতে স্বপ্নের সেই ফাইনালে পৌঁছাতে পারলে তো কথাই নেই। হেক্সা জয়ের চূড়ান্ত মঞ্চে ব্রাজিলের সামনে হুঙ্কার ছাড়তে পারে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স, ইউরোপজয়ী স্পেন কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রতিটি প্রতিপক্ষই যেন একেকটি দুর্ভেদ্য দুর্গ।

সাম্বার ছন্দে বিশ্বজয়ের এই মহাকাব্যিক যাত্রা মোটেও সহজ হবে না ব্রাজিলের জন্যে। বল পায়ে ভিনিসিয়াস জুনিয়রদের দিতে হবে নিজেদের সেরাটা, কারণ প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য বাঁচা-মরার লড়াই। হেক্সার পথে প্রতিটি কদমই এখন ভীষণ রোমাঞ্চকর।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link