ক্যাপ্টেন্স নক বাই পাতিদার

দলে তারকার কোনো অভাব নেই। দলের নামটাও বড়। সেই দলের অধিনায়কের নাম বড় না হলেও, কাজটা বড়ই করতে হয়। সেই বড় কাজটাই করছেন রজত পাতিদার।

দলে তারকার কোনো অভাব নেই। দলের নামটাও বড়। সেই দলের অধিনায়কের নাম বড় না হলেও, কাজটা বড়ই করতে হয়। সেই বড় কাজটাই করছেন রজত পাতিদার।

২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ৩২ বলে ৬৪ রান করেছেন। পাঁচটি চার আর চারটি ছক্কা দিয়ে ইনিংস সাজিয়েছেন। তাঁর সামনে অনেকটাই ফিঁকে হয়ে গেছেন বিরাট কোহলি।

আর এই ইনিংসের ওপর ভিত্তি করেই বোর্ডে ২২১ রান জমা করেছে। সেটাও আবার খোদ মুম্বাইয়ের মাঠে। অধিনায়ক রজত পাতিদার যথার্থ এক ক্যাপ্টেন্স নক খেলেছেন।

এমনিতে দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙালুরু অনেক বড়। দলে তারকার কোনো কমতি নেই। সেই তুলনায় অধিনায়ক হিসেবে রজত পাতিদারের নামটা খুব বড় নয়।

নিজের গুরুত্ব বোঝাতে তাই বড় একটা কিছু করার দরকার ছিল রজতের। এবারের আইপিএলের শুরু থেকেই সেটা করতে পারছেন আরসিবি অধিনায়ক।

আরসিবির অধিনায়ক হিসেবে চার ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। ব্যাটার হিসেবে মাঝের ওভারগুলোতে তার যা করার দরকার ছিল, সেটা তিনি নিয়মিতই করতে পারছেন। এবার আরসিবির শিরোপা ক্ষরা কাটলেই হয়।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link