মায়াঙ্ককে ছুড়ে ফেলতে চায় লখনৌ!

বিসিসিআই এক কর্তা বিষয়টার সত্যতা নিশ্চিত করে বলেছে, ‘প্রথমবারের মত কোনো আইপিএল দল এরকম অদ্ভুত আবদার করল। এমন অনুরোধ শুনে এনসিএ আকাশ থেকে পড়েছে।’

লখনৌ সুপার জায়ান্টস এখন গভীর বিপদে! মায়াঙ্ক যাদবকে ছুড়ে ফেলার অনুরোধ করে বিতর্কের জন্ম দিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই ফ্র্যাঞ্চাইজি। দলের প্রধান পেস বোলার মায়াঙ্ক যাদব পিঠের ইনজুরিতে ভুগছেন, আর সেই কারণে প্রথম ম্যাচে খেলা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। শুধু মায়াঙ্কই নয়, দলের আরও দুই গুরুত্বপূর্ণ পেসার, মহসিন খান আর আবেশ খানও চোটে আক্রান্ত।

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন সবাই। তারা এখন ম্যাচ খেলার জন্য ডাক্তার ও ফিজিওদের সম্মতির অপেক্ষায় আছে। এই পরিস্থিতিতে এলএসজি কর্তৃপক্ষ বেশ ঘাবড়ে গেছে। মায়াঙ্কের ইনজুরি নিয়ে শোনা যাচ্ছে বাজে খবর। তাতে করে, লখনৌর মানসম্মানও খোঁয়া যাচ্ছে।

দলটি নাকি এনসিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মায়াঙ্ককে পুরো আইপিএল থেকে ছিটকে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। তবে, এই খবর পুরোপুরি অস্বীকার করেছে এলএসজি, তাদের দাবি—এটা একেবারেই মিথ্যে। বিষয়টাকে তাঁরা মান হানিকর বলেও দাবী করেছে।

তবে, বিসিসিআই এক কর্তা বিষয়টার সত্যতা নিশ্চিত করে বলেছে, ‘প্রথমবারের মত কোনো আইপিএল দল এরকম অদ্ভুত আবদার করল। এমন অনুরোধ শুনে এনসিএ আকাশ থেকে পড়েছে।’ এখন সবচেয়ে বড় চিন্তা হলো, যদি মায়াঙ্ক, মহসিন, আর আবেশ তিনজনেই প্রথম ম্যাচে না খেলতে পারেন, তাহলে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে দলের একমাত্র বোলার হিসেবে আকাশদীপ সিংই আছেন।

শুধু তাঁকে নিয়ে কি করে মাঠে নামে লখনৌ? আর এমন পরিস্থিতিতে, লখনৌয়ের জন্য একটা পথই খোলা, মায়াঙ্ককে পুরোপুরি ছিটকে দিয়ে নতুন কাউকে দলে নেওয়া। সেজন্য, যথারীতি আবারও লখনৌর আলোচনায় তাসকিন আহমেদের নাম থাকার উড়ো খবরও পাওয়া গেছে।

Share via
Copy link