ভারত ম্যাচ বয়কট ইস্যুতে দুই দেশের কিংবদন্তিদের ভিন্ন সুর

বাংলাদেশ ইস্যুতে সমর্থন জানিয়ে পাকিস্তানের বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিশ্বমঞ্চে মুখোমুখি হতে দেখতে না পারা অনেকের মধ্যেই জন্ম দিয়েছে হতাশার, অনেকেই আবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে পাকিস্তানের এই অবস্থানকে সমর্থন জানাচ্ছেন।

বাংলাদেশ ইস্যুতে সমর্থন জানিয়ে পাকিস্তানের বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিশ্বমঞ্চে মুখোমুখি হতে দেখতে না পারা অনেকের মধ্যেই জন্ম দিয়েছে হতাশার, অনেকেই আবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে পাকিস্তানের এই অবস্থানকে সমর্থন জানাচ্ছেন।

দুই দেশের ক্রিকেট বিশ্লেষকরা একের পর এক মন্তব্য করে স্রোতে গা ভাসাচ্ছেন। সেক্ষেত্রে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন সুর।

এই সিদ্ধান্তে সমর্থন জানালেও কিছু আক্ষেপের দেখা মেলে সাবেক পাকিস্তানি কিংবদন্তি খেলোয়াড় শহীদ আফ্রিদির কথায়। তিনি বলেন, ক্রিকেটই পারতো রাজনীতির কারণে তৈরি হওয়া টানাপোড়েনের সমাধান করতে। কিন্তু সেই ক্রিকেটকেই প্রভাবিত হতে হল রাজনীতির কাছে।

তবে সরকারের দেওয়া সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছেন আফ্রিদি। একই সঙ্গে তিনি আইসিসিকে নিরপেক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন।

আরেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউনুসের মতে, এটি কঠিন হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত। তিনি বলেন, ”বিশ্ব ক্রিকেটকে সত্যিকার অর্থে বৈশ্বিক করতে হলে বাণিজ্যিক স্বার্থের চেয়ে নীতিকে প্রাধান্য দিতে হবে এবং প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে।”

এই প্রসঙ্গে অবশ্য অতীত ইতিহাস টেনে পাকিস্তানকে বিদ্রুপ করেছে সাবেক ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার। তিনি মনে করেন পাকিস্তানি ক্রিকেটারদের ঐতিহ্যই হলো অবসর নিয়ে আবার ফিরে আসা। তাই দলও এমন করতেই পারে।

সুনীল বলেন, “আমার মনে হয় আগামী চার-পাঁচ দিনের মধ্যে, যখন সারা বিশ্ব থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করবে এবং তাদের সাবেক ক্রিকেটাররাও মতামত দেবেন, তখন পাকিস্তান তাদের অবস্থান বদলাতে পারে।”

হরভজন সিং শাস্তির হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তাঁর ভাষ্যমতে, আইসিসি এর ন্যায়বিচার করবে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট আয়োজনের ক্ষমতাও হারাতে পারে পাকিস্তান। রবিচন্দ্রন অশ্বিন প্রশ্ন রেখেছেন, নক আউট স্টেজে ভারতের মুখোমুখি হতে হলে পাকিস্তান তখন কোন অবস্থান নিবে।

ভারত-পাকিস্তানের যে উত্তেজনা মাঠে দেখার জন্যেই প্রস্তুতি নিচ্ছিল ক্রিকেট বিশ্ব, সেই উত্তেজনা যেন এখন মাঠের পরিবর্তে রূপ নিয়েছে কথাযুদ্ধে। আর সেই লড়াইয়ে অংশ নিচ্ছেন একের পর এক সাবেক ক্রিকেটার।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link