চেজের সহজ ক্যাচ মিস, চাপে ভারত!

২০১৬ সালের দুঃসহ সেই স্মৃতি যেন আবার ফিরিয়ে আনল ভারত। জাসপ্রিত বুমরাহকে আগের বলটাতে স্কুপ খেলে বাউন্ডারি আদায় করেছেন রস্টন চেজ। ঠিক পরের বলটাতেই চার্জ করতে গিয়ে একটা সহজ ক্যাচ তুলে দেন অভিষেক শর্মার হাতে। তবে ওখানেই ভুল করে বসেন অভিষেক, ছেড়ে দেন সহজ ক্যাচ।

বাঁচা-মরার ম্যাচ, সেমিফাইনালে যেতে হলে জিততে হবে ভারতকে। ব্যত্যয় ঘটলে ওয়েস্ট ইন্ডিজ যাবে সেমিতে। টস জিতে ফিল্ডিং বেছে নেয় ভারত। তবে ওয়েস্ট যেন সমস্ত পরিকল্পনা সাজিয়েই মাঠে নেমেছে। কৌশলে পরিবর্তন এনে শাই হোপের সাথে ওপেনিংয়ে পাঠানো হয়েছে রস্টন চেজকে।

কৌশলটাও কাজে দেয়। শুরুতেই আক্রমণের পসরা সাজিয়ে বসেন দুই ওপেনার। ভারতের বোলিং আক্রমণের বিপরীতে ছড়ি ঘোরাতে থাকে তারা। পঞ্চম ওভারের মাথায় একটা সুযোগ পেয়ে যায় ভারত। বুমরাহর বলে স্কুপ খেলার দুঃসাহস দেখিয়ে বাউন্ডারি আদায় করা চেজ তুলে দেন সহজ একটা ক্যাচ। আর ওটাই হাতছাড়া করে ফেলেন অভিষেক।

একটু ২০১৬ সালে ফিরে যাওয়া যাক। দৃশ্যটা একই। সেমিফাইনাল মহারণ। একটু একটু করে জয়ের দিকে ধাবিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ঠিক তখনই একটা সুযোগ আসে ভারতের সামনে। লেন্ডল সিমন্সের একটা ক্যাচ শর্ট থার্ডে তালুবন্দি করে ফেলেন এই বুমরাহই। তবে রবিচন্দ্রন অশ্বিনের বলটাকে নো বল ঘোষণা করেন আম্পায়ার। খেসারত দিতে হয় ভারতকে, সেই ম্যাচে হেরে শেষ হয়ে যায় বিশ্বকাপ অভিযান।

এবারও ঠিক একই দৃশ্যপট। এবার নো বল না হলেও অভিষেক করল চরম ভুল। ভারত যে বড় ম্যাচে চাপে রয়েছে তা বলায় বাহুল্য। এখন দেখার কতটা মূল্য চোকাতে হয় ভারতকে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link