এমি মার্টিনেজের ‘ফাঁদ’, জর্ডান বুঝতেই পারল না কী হলো!

একজন গোলরক্ষকের কাজ কী? অবশ্যই, গোল বাঁচানো। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ যেন সেই সংজ্ঞার বাইরেই খেলেন। ডালাসে জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে তার এক বুদ্ধিদীপ্ত মুহূর্তই এখন আলোচনার বিষয়।

একজন গোলরক্ষকের কাজ কী? অবশ্যই, গোল বাঁচানো। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ যেন সেই সংজ্ঞার বাইরেই খেলেন। ডালাসে জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে তার এক বুদ্ধিদীপ্ত মুহূর্তই এখন আলোচনার বিষয়।

লিওনেল মেসি ছিলেন না মাঠে। আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড ছিল নিকোলাস ওটামেন্ডির হাতে। কিন্তু মাঠে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যেন নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন এমি।

বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেল আর্জেন্টিনা। বলের কাছে জিওভানি লো সেলসো। ঠিক তখনই নিজের গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে এলেন এমি মার্টিনেজ। শান্তভাবে সতীর্থদের অবস্থান ঠিক করে দিলেন, কে কোথায় দাঁড়াবে তা বুঝিয়ে দিলেন।

জর্ডানের গোলরক্ষকও চোখ রাখলেন সেই দিকেই। তিনি ব্যস্ত হয়ে পড়লেন আর্জেন্টিনার খেলোয়াড়দের অবস্থান আর সম্ভাব্য শটের হিসাব কষতে। আর এখানেই ফাঁদে পড়ল জর্ডান।

আর ঠিক সেই মুহূর্তেই নিজের জাদু দেখালেন লো সেলসো। দুর্দান্ত ফ্রি-কিকে বল গোলবারের বাম কোণা দিয়ে জালে জড়াল। জর্ডানের গোলরক্ষক যেন শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারলেন না, শটটা ঠিক কোন দিকে আসছে। বাম পাশ থেকে শট নেওয়ার ঠিক আগ মুহূর্তেই ডান পাশে সরে যান তিনি। এমির সেই ছোট্ট কৌশলই প্রতিপক্ষের মনোযোগ সরিয়ে দিয়েছিল। জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয়েছিলেন।

অবশ্য পরিসংখ্যানে এটি কোনো অ্যাসিস্ট নয়, এমির কারণেই গোল হয়েছে, এমন দাবিও নিশ্চিতভাবে করা যায় না। তবে, তার কৌশলী উপস্থিতিই যে প্রতিপক্ষের মনোযোগে বিভ্রান্তি তৈরি করেছে – সেটা আর বলার অপেক্ষা রাখে না।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link