তামিমের সাথে ফিরছেন হাসান মাহমুদও

বাজে ভাবে ওয়ানডে সিরিজ হারের পর এমনিতেই বিপর্যস্ত বাংলাদেশ দল। এর ওপর যোগ হল নতুন দু:সংবাদ। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। ডানেডিনে প্রথম ওয়ানডে খেলার সময় চোট পেয়েছিলেন এই পেসার। চোটের কারণেই পরের ম্যাচ গুলো খেলতে পারেননি তিনি এমনকি অনুশীলনেও দেখা যায়নি তাকে।

আজ (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ফিটনেস ফিরে পেতে ব্যর্থ হওয়াতে তামিম ইকবালের সাথে দেশে ফিরে আসবেন এই পেসার। তামিম আগেই নিশ্চিত করেছেন ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি।

এর আগে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরের স্কোয়াড থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই এবার তামিমের সাথে হাসান মাহমুদের ছিটকে যাওয়া বড় ধাক্কা হয়েই আসলো বাংলাদেশের জন্য।

শুধু বাংলাদেশই নয়; টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সেরা স্কোয়াড পাচ্ছে না নিউজিল্যান্ডও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলার সুযোগ করে দিতে দলের নিয়মিত ৬ ক্রিকেটারকে স্কোয়াডে রাখেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

বাংলাদেশ নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে এক এপ্রিল এবং আইপিএল শুরু হবে নয় এপ্রিল। কিন্তু, আইপিএল শুরুর সাত দিন আগেই ভারতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে বিদেশী ক্রিকেটারদের।

মূলত আইপিএলের শুরু থেকেই খেলার জন্য কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, জিমি নিশাম, মিশেল স্যান্টনার ও টিম সেইফার্টকে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন না থাকাতে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি।

আগামীকাল সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ মার্চ ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

  • বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।
  • নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাশলে, হামিশ বেনেট, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিশেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়ঙ।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link