এ যেন এক অচেনা রিশাদ!

কোনভাবেই নিজেকে খুঁজে পাচ্ছেন না রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগের(পিএসএল) মঞ্চে যেন অতল গভীরে তলিয়ে গেছে তাঁর জাদুকাঠি। না পারছেন রান আটকাতে, না পারছেন উইকেট তুলতে। এমন রিশাদ যে বড্ড অচেনা।

কোনভাবেই নিজেকে খুঁজে পাচ্ছেন না রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগের(পিএসএল) মঞ্চে যেন অতল গভীরে তলিয়ে গেছে তাঁর জাদুকাঠি। না পারছেন রান আটকাতে, না পারছেন উইকেট তুলতে। এমন রিশাদ যে বড্ড অচেনা।

টানা দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে জয়ের আশা বুকে বেধে মাঠে নেমেছিল রাওয়ালপিন্ডি পিন্ডিজ। তবে সে আশাহত হয়ে দিনশেষ করতে হলো রিশাদদের। হ্যাটট্রিক পরাজয়ে বিদায়ের গল্প লিখতে বসেছে পিন্ডিজ।

এদিন আগে ব্যাট করতে নামা রাওয়ালপিন্ডি স্কোরবোর্ডে যথেষ্ট রান অবশ্য তুলতে পারেনি। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেলেও রিশাদ ছিলেন বিবর্ণ। ছয় বল থেকে করেছেন মাত্র তিন রান। ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় ১৫৬।

এই রান ডিফেন্ড করাটা কষ্টসাধ্যই বটে। তবে জিততে হলে বিশেষ কিছু করতে হতো বোলারদের। আর সেখানে রিশাদের উপরই ভরসা ছিল একটু বেশি। তবে সেখানেও প্রাপ্তির খাতা শূন্যই বলা যায়।

এদিন রিশাদের ফুল কোটা বোলিং করার দরকার পড়েনি। তবে তিন ওভার করেও কাজের কাজটা করতে পারেননি তিনি। বিলিয়েছেন ৩৬ রান। যদিও নামের পাশে স্বাত্তনা সূচক একটা উইকেট আছে। তবে ওভারপ্রতি ১২ রান খরচার পাশে সেটাকে মামুলিই অর্জন বলা যায়। দিনশেষে তাই পরাজিতদের দলেই থাকতে হয়েছে রিশাদকে।

গত আসরে সাত ম্যাচে রিশাদ শিকার করেছিলেন ১৩ উইকেট। সেবার বিস্ময় ছড়িয়ে ফিরেছিলেন পিএসএল থেকে। তবে এবার যেন মুদ্রার উল্টোপিঠ দেখতে হচ্ছে তাঁকে। তিন ম্যাচে খেলেও উইকেট সংখ্যা মোটে দুই। শুধু তাই নয়, ইকোনমি রেট প্রায় দশ। এমন রিশাদ সত্যিই অচেনা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link