আইপিএলের ২০২৬ আসরকে সামনে রেখে দলবদলের উষ্ণ হাওয়া বইছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। রিটেনশন ডে ঘনিয়ে আসতেই একের পর এক বড় সিদ্ধান্তে সরগরম হয়ে উঠেছে দলগুলোর শিবির। কলকাতা নাইট রাইডার্সে চলছে সবচেয়ে আলোচিত পরিবর্তন— ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজি।
অথচ, বহু চেষ্টায় জেদ্দার মেগা অকশনে ২৩.৭৫ কোটি রুপিতে তরুণ ব্যাটারকে দলে নেওয়া হয়। হতাশাজনক একটি মৌসুম কাটান আইয়ার।, মাত্র ১১ ম্যাচে ১৪২ রান, আর বিশাল মূল্যমান—সব মিলিয়ে কঠিন হলেও জরুরী সিদ্ধান্তেই পৌঁছেছে কলকাতার দল পরিচালনা কমিটি।

আইপিএলের নতুন মৌসুমকে সামনে রেখে চলছে দলে দলে ভাঙাগড়া, হাই-ভোল্টেজ ট্রেড আলোচনা আর রিটেনশন নিয়ে উত্তেজনা। একের পর এক বড় খবর আসছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির শিবির থেকে। রোমাঞ্চকর যাত্রার প্রথম পর্ব যেন এখান থেকেই শুরু হয়ে গেল।
কেকেআরের–এর জন্য দরজা খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার। প্রায় ৩৫–৪০ কোটি টাকার সমৃদ্ধ পার্স নিয়ে তারা নেমে পড়বে মিনি অকশনে, আর প্রাথমিক লক্ষ্য হিসেবে আছে অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনকে দলে আনা।

লোকেশ রাহুলকে ট্রেডের চেষ্টা ব্যর্থ হওয়ায় অধিনায়ক হিসেবে দলের হাল ধরে থাকছেন অজিঙ্কা রাহানে। হ্যাঁ, আরেকটা মৌসুম আজিঙ্কা রাহানের নেতৃত্বেই মাঠে নামকে কলকাতা। মিনি নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর, সেখানেই চূড়ান্ত হবে কলকাতা দল।










