টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের জন্য গলার কাঁটা!

টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন বনে গেছে ভারতের গলার কাঁটা। প্রথমে বাংলাদেশকে নিয়ে বিপাকে থাকতে হয়েছে তাদেরকে। এবার দুই মোড়ল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও বিপরীতমুখী সুর তুলতে শুরু করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন বনে গেছে ভারতের গলার কাঁটা। প্রথমে বাংলাদেশকে নিয়ে বিপাকে থাকতে হয়েছে তাদেরকে। এবার দুই মোড়ল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও বিপরীতমুখী সুর তুলতে শুরু করেছে। এদফা নিরাপত্তা ইস্যু নয়, এবারের ইস্যু স্বাস্থ্যঝুঁকি। গুঞ্জন উঠেছে ভারতে ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া পর্যেবেক্ষণ করছে পরিস্থিতি।

ভারতের বেশ দ্রুত ছড়িয়ে পড়ছে নিপাহ ভাইরাস। নানা দেশের এয়ারপোর্টে ভারতীয় নাগরিকদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ইতোমধ্যে বইছে আলোচনার জোয়ার। বিশ্বকাপের মত একটা বৈশ্বিক আয়োজনের ঠিক আগ মুহূর্তে দেশটিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাস জনিত রোগ।

আর তাতেই যেন বেঁকে বসেছে ইংল্যান্ড। পাকিস্তানি গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে ভারতে নিজেদের ম্যাচগুলো খেলতে চায় না ইংল্যান্ড। যদিও সেই গুঞ্জনের শক্তপোক্ত কোন তথ্য এখনও মেলেনি। সেটাকে উড়ো খবর হিসেবে তাই বিবেচনা করা যায়। তবে অস্ট্রেলিয়ার সরকার ভারতের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে, সেটা সুনিশ্চিত।

অস্ট্রেলিয়ান ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ঘোষণা দিয়েছেন নিজেদের পদক্ষেপ। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের প্রোটকল পরিবর্তন করার পরামর্শ আপাতত নেই। ইতোমধ্যে এ সম্পর্কিত প্রোটকল রয়েছে। তবে আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’ আগত যাত্রীদের মধ্যে নিপাহ ভাইরাসের উল্লেখযোগ্য উপস্থিতি না পাওয়া পর্যন্ত, তারা ক্রিকেট দলকে নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাবে না।

অতএব অস্ট্রেলিয়ার দুশ্চিন্তাগ্রস্থ হলেও, এখনও দেশটির সরকার ইতিবাচক। অস্ট্রেলিয়া দল ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছে। তবে পরিস্থিতি বেগতিক হলে অস্ট্রেলিয়াও যেকোন সময় ভারতে না আসার ঘোষণা দিতে পারে। তখন নির্ঘাত বিপদে পড়ে যাবে ভারত। এমনকি পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপও।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link