ইংল্যান্ডকে হারিয়ে হেক্সা মিশন সম্পূর্ণ করল ভারত!

বৈভব সুরিয়াভানশির ঝড় ভারতকে এনে দিল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা। ইংল্যান্ডকে ১০০ রানের ব্যবধানে স্রেফ উড়িয়ে দিয়ে নিজেদের করে নিল সবকিছু। সেই সঙ্গে বুঝিয়ে দিল, ভারতের এই যুবারা অপ্রতিরোধ্য।

বৈভব সুরিয়াভানশির ঝড় ভারতকে এনে দিল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা। ইংল্যান্ডকে ১০০ রানের ব্যবধানে স্রেফ উড়িয়ে দিয়ে নিজেদের করে নিল সবকিছু। সেই সঙ্গে বুঝিয়ে দিল, ভারতের এই যুবারা অপ্রতিরোধ্য।

টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। আর এরপর সব আলো কেড়ে নেন এক বৈভব সুরিয়াভানশি। ২০ রানে প্রথম উইকেট হারালেও তাতে কোন আক্ষেপের দাগ পড়েনি। আয়ুষ মাহাত্রের সঙ্গে নিয়ে বৈভব গড়ে তোলেন ১৪২ রানের জুটি।

আয়ুষ ফিরলেও অবিচল থাকে সুরিয়াভানশির ব্যাট। শেষমেষ থামেন ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলে। ভারতের জয়ের ভিতটা গড়ে ওঠে তখনই। বাকিদের অবদানে ভারতের স্কোরবোর্ডে যোগ হয় ৪১১ রান।

রানের পাহাড় দাঁড়িয়ে ইংল্যান্ড যুবাদের সামনে। যা টপকাতে রীতিমতো অবিশ্বাস্য কিছুই করতে হতো। শুরুটা অবশ্য খারাপ করেনি ইংল্যান্ড। ১৪২ রান পর্যন্ত যেতে হারিয়েছিল তিন উইকেট। তবে ১৭৪ থেকে ১৭৭—এই সময়টাতেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় ইংলিশরা।

সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর এক চেষ্টা চালায় তারা। যার মূল চরিত্রে আবির্ভূত হন ক্যালেব ফ্যালকোনার। ভারতীয় বোলারদের সৃষ্টি করা ত্রাসের বিপরীতে লড়াই চালাতে থাকেন বুক চিতিয়ে। তুলে নেন শতকও। তবে সতীর্থদের আত্মসমর্পণে তা আর কাজে আসেনি। শেষপর্যন্ত ইংল্যান্ডকে হারতে হয় কাটায় কাটায় ১০০ রানে। তাতেই যুব বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তোলে।

Share via
Copy link