প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ!

সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার সাথে পর্যদুস্ত হতে হয়েছে, এবার জার্সি বদলে সাফল্যের খোঁজে টিম ইন্ডিয়া। রাঁচিতে প্রথম ওয়ানডেতে প্রোটিয়া বধের মিশনে মাঠে নামবে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল। অভিজ্ঞতার ঝুলি নিয়ে ফিরছেন রোহিত শর্মা- বিরাট কোহলিরা। সবমিলিয়ে কেমন হবে একাদশ, চলুন দেখে নেওয়া যাক।

সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার সাথে পর্যদুস্ত হতে হয়েছে, এবার জার্সি বদলে সাফল্যের খোঁজে টিম ইন্ডিয়া। রাঁচিতে প্রথম ওয়ানডেতে প্রোটিয়া বধের মিশনে মাঠে নামবে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল। অভিজ্ঞতার ঝুলি নিয়ে ফিরছেন রোহিত শর্মা- বিরাট কোহলিরা। সবমিলিয়ে কেমন হবে একাদশ, চলুন দেখে নেওয়া যাক।

ওপেনিংয়ে রোহিত থাকছেন একপ্রান্তে। তবে প্রশ্নটা, অন্যপাশে কে? শুভমান গিল ইনজুরির কারণে না থাকায় তালিকায় আছে দুই নাম, রুতুরাজ গায়কোয়াড এবং যশস্বী জয়সওয়াল। তবে প্রথম ম্যাচে  জয়সওয়ালের উপরই ভরসা রাখতে পারে ভারত।

তিনে যথারীতি বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারলেও শেষ ম্যাচে রানে ফিরে দিয়েছিলেন স্বস্তির বার্তা। এবার চ্যালেঞ্জটা ঘরের মাঠে। তবে চার নম্বর পজিশনের প্রার্থী আছেন দুইজন। ঋষাভ পান্ত নাকি তিলক ভার্মা, কাকে বেছে নেওয়া হবে?

দুজনের কেউই এবছরে ওয়ানডে খেলেননি। তবে ‘এ’ দলের হয়ে তিলক সম্প্রতিক সময়ে ভালো করায় তাঁরই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। সেই সাথে কেএল রাহুল যেহেতু উইকেটরক্ষকের ভূমিকায় পালন করবেন তাই পান্তের প্রয়োজনটা আপাতত নেই।

পাঁচ নম্বরের দায়িত্বে থাকবেন কাপ্তান রাহুল। অলরাউন্ডার হিসেবে রবি্ন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নিতিশ কুমার রেড্ডি থাকবেন। স্পিন ডিপার্টমেন্ট সামলানোর গুরুদায়িত্ব কুলদ্বীপ যাদবের কাঁধেই। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা বিশ্রামে থাকায় পেসারের ভূমিকায় দেখা যেতে পারে হার্ষিত রানা এবং আর্শদীপ সিংকে। দলে প্রসিদ্ধ কৃষ্ণা থাকলেও প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা কম।

সবমিলিয়ে প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, লোকেশ রাহুল, রবি্ন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নিতিশ কুমার রেড্ডি, কুলদ্বীপ যাদব, হার্ষিত রানা, আর্শদীপ সিং।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link