ইশান নাকি ঋষাভ, ওয়ানডে দলে মানানসই কে?

ঋষাভ পান্ত নাকি ঈশান কিষান? ভারতের ওয়ানডে দলে কে থাকছেন, কাকেই বা ছুড়ে ফেলবে নির্বাচক প্যানেল? ভারতের নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা সামনে এমন প্রশ্নের জন্ম হয়েছে। সংকটে পড়েছে নীল জার্সি গায়ে পান্তের ভবিষ্যৎ।

ঋষাভ পান্ত নাকি ঈশান কিষান? ভারতের ওয়ানডে দলে কে থাকছেন, কাকেই বা ছুড়ে ফেলবে নির্বাচক প্যানেল?   নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা সামনে রেখে এমন প্রশ্নের জন্ম হয়েছে। সংকটে পড়েছে নীল জার্সি গায়ে পান্তের ভবিষ্যৎ।

বাইরে থেকে দেখলে এটি নিছক ফর্ম আর কম্বিনেশনের সিদ্ধান্ত বলেই মনে হতে পারে। কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায়, বিষয়টি আসলে ন্যায্যতা, ধারাবাহিকতা আর আধুনিক ওয়ানডে ক্রিকেটের চরিত্র বদলের গল্প।

বাস্তবতা হলো, পান্ত ২০২৪ সালের আগস্টের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর স্কোয়াডে থেকেও তাকে দেখা গেছে বেঞ্চে। সুযোগ না পাওয়া থেকে ধীরে ধীরে একাদশের বাইরের নাম হয়ে যাওয়া, পান্তের ওয়ানডে যাত্রাটা যেন থমকে গেছে অদ্ভুতভাবে। এর সঙ্গে যুক্ত হয়েছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মনোমালিন্যের গুঞ্জন, যদিও সেটি কখনোই আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।

তবে ভারতীয় নির্বাচকদের সামনে আবেগের জায়গা নেই। সেখানে কথা বলে কেবল পারফরম্যান্স আর সংখ্যা। আর এই জায়গাতেই ঈশান কিষান এগিয়ে। ওয়ানডে ক্যারিয়ারের প্রায় একই সময়ে এসে ঈশান কিষানের পরিসংখ্যান পান্তের চেয়ে বেশি স্থিতিশীল। ২৪ ইনিংসে তার সংগ্রহ ৯৩৩ রান, গড় ৪২.৪০।

অন্যদিকে পান্তের ২৭ ইনিংসে রান ৮৭১, গড় ৩৩-এর ঘরে। স্ট্রাইক রেটে পান্ত এগিয়ে থাকলেও, ধারাবাহিক ইনিংস খেলার দিক থেকে ঈশান স্পষ্টভাবে এগিয়ে। আটটি পঞ্চাশোর্ধ ইনিংস, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি, এই সংখ্যাগুলো নির্বাচকদের চোখে বড় বার্তা দেয়।

তবে পান্ত মানেই অপ্রত্যাশিত বিস্ফোরণ। তার স্ট্রাইক রেট, সাহসী শট খেলার ক্ষমতা আর চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য ঈশানের চেয়ে আলাদা। ইংল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ১২৫ আজও ভারতের ওয়ানডে ইতিহাসে উইকেটকিপারদের সেরা ইনিংসগুলোর একটি। এমনকি সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটেও পান্ত প্রমাণ করেছেন, তিনি ছন্দ হারাননি।

তাই প্রশ্নটা আসতেই পারে, ভারত ওয়ানডে দলের জন্য কে বেশি মানানসই? সংখ্যার হিসেবে ঈশান এগিয়ে থাকবেন ঠিকই, তবে পান্তের অধিকাংশ সময় বেঞ্চে বসেই কেটেছে। নিজেকে প্রমাণের সুযোগটা কমই পেয়েছেন বলা যায়। তাই তো তাকে হুট করে ছেটে ফেলা কঠিন সিদ্ধান্তই বলা যায়। এখন দেখার, নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link