জেমি স্মিথের ব্যাটে বাজবল শো!

এজবাস্টনে জেমি স্মিথ ঝড় বইয়ে দিলেন, মাত্র ৮০ বলে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয়তম শতক। চোখের সামনে যেন একটা বাজবল শো দেখলো ভারতীয় বোলাররা।

এজবাস্টনে জেমি স্মিথ ঝড় বইয়ে দিলেন, মাত্র ৮০ বলে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয়তম শতক। চোখের সামনে যেন একটা বাজবল শো দেখলো ভারতীয় বোলাররা।

যখন স্মিথ ব্যাটিংয়ে এলেন দলের রান তখন পাঁচ উইকেট হারিয়ে ৮৪। ভারতের রানের পাহাড়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংলিশ ব্যাটিং লাইনআপ। একে একে ফিরে গেছেন সবাই। ইংল্যান্ডের অবস্থা তখন সব হারিয়ে কোণঠাসা!

এখানেই জেমি স্মিথ বদলে দিলেন ম্যাচের দৃশ্যপট। ভয়ংকর হয়ে ওঠা ভারতীয় বোলারদের বিপক্ষে শুরু হলো তাঁর কাউন্টার অ্যাটাক মিশন।

৩২তম ওভারে তখন বল হাতে এলেন প্রসিধ কৃষ্ণ। স্মিথ যেন নিজের ভয়ংকর রূপটা দেখালেন। ওই ওভারটাতে পর পর হাঁকালেন ৪, ৬, ৪, ৪, ৪। এক ওভারেই সবমিলিয়ে এলো ২৩ রান। কোনও কিছুর পরোয়া করলেন না তিনি, একেবারে ভয়-ডরহীন ক্রিকেটটা খেললেন শুধু।

৯৩ রানে যখন ব্যাট করছেন সেখানেও দুই বলে দুই বাউন্ডারি হাঁকালেন। অবলীলায় তুলে নিলেন নিজের দ্বিতীয়তম শতকটি। বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে যেন ব্যাট হাতে আগুনঝরা ইনিংস খেললেন।

বয়সটা ২৪, তবে ইতিমধ্যেই স্মিথ যেন ইংল্যান্ডের ভরসার নাম হয়ে দাঁড়িয়েছেন। তাঁর ব্যাটিংটা আধুনিক ক্রিকেটের একটা কমপ্লিট প্যাকেজ। দলের চাপ সামলানো, ইনিংস বিল্ডআপ কিংবা ফিনিশ করে আসার ক্ষমতা—সবকিছুতেই পারদর্শী এই উইকেটকিপার ব্যাটার।

এটা কেবল স্মিথের প্রতিভা নয়, একটা দাপটের সূচনা। সময় যখন ব্রুক, গিল, স্টাবস কিংবা জয়সওয়ালের কথা বলছে, তাঁর আড়ালে আরও একটি নাম জানান দিচ্ছে—আমার জন্যও একটা জায়গা রেখো।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link