নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের ইনিংস যেন এক তরফা গল্প। পুরো দল মিলে যেখানে সংগ্রহ করল মাত্র ১২৮ রান, সেখানে সালমান আলী আঘা একাই করলেন ৫১ রান!
অধিনায়ক সালমান ব্যাটিংয়ে নামেন কঠিন পরিস্থিতিতে। একের পর এক উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। কিন্তু তিনি নিজের খেলায় অবিচল ছিলেন। ৩৯ বলের ইনিংসে ছয়টি চার আর এক ছক্কার সাহায্যে ৫১ রান করেন তিনি।

বাকি ব্যাটারদের পারফরম্যান্স হতাশাজনক। কেউই দলের হয়ে বড় কোনো অবদান রাখতে পারেননি। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্কোর বড় হয়নি। এটা যেন একটা ম্যাচ নয়, পুরো সিরিজের চিত্র। আসলে পুরো সিরিজ নয় – সাম্প্রতিক পাকিস্তান ক্রিকেটেরই দৃশ্য।
এই ম্যাচে সালমান যেন একাই যুদ্ধ করলেন, আর বাকিরা ব্যাট হাতে যেন নি:শব্দ দর্শক হয়ে রইলেন। এমন ব্যাটিং লাইনআপ নিয়ে পাকিস্তান কতদূর যেতে পারবে, সেটা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

পাকিস্তানের ব্যাটিং একটা চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ানদের বাদ দেওয়া হচ্ছে। তাঁদের জায়গায় যারা আসছেন, কেউ দলের কোনো উপকারে আসছেন না। এক সালমান আলীই ধ্রুবক! কিন্ত তিনি একা কি করবেন!










