আক্রান্ত কমেছে, সিরিজ চলবে

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামা নিয়ে কোনো শঙ্কা নেই। অনিশ্চয়তা কাটিয়ে সময়মতই শুরু হবে প্রথম ওয়ানডে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিধি অনুযায়ী খেলা চালাতে কোনো বাঁধা নেই। কারণ, প্রথম কোভিড পরীক্ষায় শ্রীলঙ্কার তিনজন পজিটিভ হওয়ার খবর পাওয়া গেলেও ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে পাওয়া দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ কেবল একজন। ফলে, শঙ্কা কেটে গেছে।

তবে, আপাতত সতর্কতাবশত তিনজনই হোটেলে আইসোলেশনে থাকবেন। তিনজনকে ছাড়াই মাঠে পৌঁছে গেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল।

সকালে শ্রীলঙ্কা দলে করোনা পরীক্ষার ফলাফলে আসে দু:সংবাদ। শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস এবং স্কোয়াডের সদস্য ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো করোনায় আক্রান্ত হন। এরপর দ্বিতীয় পরীক্ষায় ফার্নান্দো বাদে বাকি সবাই নেগেটিভ আসেন। ফলে, সিরিজ আয়োজনে কোনো বাঁধা রইলো না।

জানিয়ে রাখা ভাল, এই সিরিজ খেলতে গত ১৬ মে ঢাকায় এসে হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইনে ছিল শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন শেষে করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়ে ১৯ মে থেকে অনুশীলন শুরু করেছিল শ্রীলঙ্কা। কোয়ারেন্টাইন শেষ হলেও জৈব সুরক্ষা বলয়ে ছিলেন সফরকারী ক্রিকেটাররা।

এই সুরক্ষা বলয়ে থেকেই দুই দিন অনুশীলন করার পর ২১ মে নিজেদের মধ্যে ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) তিন নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এরপর রুটিন মাফিক করোনা পরীক্ষায় জৈব সুরক্ষা বলয়ে থেকেই এই তিন জন আক্রান্ত হয়েছেন।

এর আগে জৈব সুরক্ষা প্রবেশ করার আগেই কোভিড ১৯ পজিটিভ আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। যদিও একদিন পরই তিনি নেগেটিভ আসেন। তবে, তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর একটায়।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link