মেহেদীর অলরাউন্ড ম্যাজিক চলছেই!

রান আটকাতে কিংবা উইকেট তুলতে তার জুড়ি নেই। আবার দলের প্রইয়োজনে ব্যাটটা চলে সমান তালে। শেখ মেহেদী যেকোন দলের জন্যই এক কম্পিলিট প্যাকেজ। প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছেন নিজের ভেতরে থাকা নিখাদ অলরাউন্ডার স্বত্তাকে।

রান আটকাতে কিংবা উইকেট তুলতে তার জুড়ি নেই। আবার দলের প্রইয়োজনে ব্যাটটা চলে সমান তালে। শেখ মেহেদী যেকোন দলের জন্যই এক কম্পিলিট প্যাকেজ। প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছেন নিজের ভেতরে থাকা নিখাদ অলরাউন্ডার স্বত্তাকে।

দলের ক্রান্তিকালীন মূহুর্তে ব্যাট হাতে নেমেছিলেন ছয় নম্বরে। স্কোরবোর্ডে লড়াই করার মতো পর্যাপ্ত রান তুলতে পারবে কি ধূমকেতু? এই প্রশ্ন যখন উঁকি মারছে তখনও মেহেদী নিজের ব্যাটিং কারিশমা দেখালেন। একপ্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন। ব্যাট হাতে ব্যক্তিগত খাতায় তুললেন ২৭ বল খেলে ৩১ রান।

ধূমকেতুর সংগ্রহ ১৫৬ রান। খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই। তবে মেহেদী যখন আছেন তখন স্বস্তি আপনা থেকেই চলে আসতে বাধ্য। সেটাই হলো। বল হাতে প্রথম ওভার মেইডেন দিলেন। সাথে বাগিয়ে নিলেন নাজমুল হোসেন শান্তর উইকেটটা। আর ওটাই যে গল্পের দ্বিতীয় খন্ড।

মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন এবং জাকের আলীকেও নিজের ঝুলিতে পুরে নিয়েছেন মেহেদী। সেই সাথে চার ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১১ রান। উইকেটের পাশে জ্বলজ্বল করে আছে চার সংখ্যাটা।

শেষটাতে জয়ের স্বাদ পাওয়া হয়নি মেহেদীর। তবে বিপিএল থেকেই তিনি এক বিশ্বাসের নাম হয়ে উঠেছেন। ব্যাট কিংবা বল হাতে যেখানে তাকে দরকার সেখানেই আবির্ভুত হয়েছেন ত্রাতা হিসেবে। অদম্য টি-টোয়েন্টি কাপেও সেই ঝলকটা বজায় রাখলেন যেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link