রোনালদোর এসপিএলের ধারেকাছেও নেই মেসির এমএলএস!

আন্তর্জাতিক ফুটবল লিগের র‍্যাঙ্কিংয়ে এমএলএস এর অবস্থান ক্রমেই উন্নত হচ্ছে, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি প্রো লিগের (এসপিএল) সঙ্গে ব্যবধান এখনও স্পষ্ট।

যুক্তরাষ্ট্রের ফুটবল মানচিত্রে মেজর লিগ সকার (এমএলএস) এখন আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই লিগটি ধীরে ধীরে নিজস্ব পরিচয় গড়ে তুলেছে, যার পেছনে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসির মতো বৈশ্বিক তারকারা।

আন্তর্জাতিক ফুটবল লিগের র‍্যাঙ্কিংয়ে এমএলএস এর অবস্থান ক্রমেই উন্নত হচ্ছে, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি প্রো লিগের (এসপিএল) সঙ্গে ব্যবধান এখনও স্পষ্ট।

ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণে পরিচিত সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫ সালের বিশ্বের সেরা লিগগুলোর তালিকা। বহু বছর ধরে নির্ভরযোগ্য হিসেবে পরিচিত এই র‍্যাঙ্কিংয়ে এবার উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এমএলএস।

২০২৪ সালের তুলনায় নয় ধাপ এগিয়ে এমএলএস এখন রয়েছে ৪০তম স্থানে। ৪২৬.৭৫ পয়েন্ট নিয়ে মেসি, সন হিউং মিন কিংবা থমাস মুলারদের মতো তারকাদের নিয়ে লিগটি নিজের অবস্থান ক্রমেই শক্ত করছে।

তবে তুলনা যখন সৌদি প্রো লিগের সঙ্গে, তখন পার্থক্যটা চোখে পড়ার মতো। ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতিতে আরও শক্তিশালী হয়ে ওঠা সৌদি লিগটি এবার ১৩তম স্থানে উঠে এসেছে। ২০২৪ সালে যেখানে তারা ছিল ২১তম, সেখানে এবার তাদের সংগ্রহ ৮৬৮.৭৫ পয়েন্ট।

বর্তমানে এমএলএস এর চেয়ে ২৭ ধাপ এবং ৪০০ এর বেশি পয়েন্টে এগিয়ে রয়েছে সৌদি প্রো লিগ। শুধু ইউরোপীয় তারকাদের আগমন নয়, সৌদি প্রো লিগের দীর্ঘদিনের সাংগঠনিক স্থিতিশীলতাও তাদের বৈশ্বিক র‍্যাঙ্কিং শক্ত রাখতে বড় ভূমিকা রেখেছে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link