মেসি-শচীন থামিয়ে দিলেন ঘড়ির কাঁটা!

ফুটবলের সৌন্দর্য আর ক্রিকেটের কবিতা মিলে গেল এক নদীর মোহনায়। স্মরণীয় এক সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে দেখল দুই মরুর দুই তারকার এক ঐতিহাসিক সাক্ষাৎ। দেখা হলো ফুটবল জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির সঙ্গে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের।

মেসির পা পড়েছে ভারতের বুকে। সঙ্গী ডি পল এবং লুইস সুয়ারেজ। কলকাতার অতৃপ্তি নিয়ে হায়দ্রাবাদ ঘুরে মুম্বাইয়ে যান মেসি আর তাঁর দুই বন্ধু। রাজকীয় মেজাজে মাঠে আগমন ঘটে শচীনের। দেখা হয় দুই গোটের।

দুই ভুবনের বাসিন্দা হলেও তাঁদের মিল পাওয়া যায় একটা নম্বরে। যা মনে করিয়ে দেয় সেরাদের কথা, শ্রেষ্ঠত্বের কথা। দুজনেরই জার্সি নম্বর দশ। শচীন নিজের আইকনিক দশ নম্বর জার্সিটা তুলে দেন মেসির হাতে। সাদরে গ্রহণ করেন মেসিও। ওয়াংখেড়ের গ্যালারি থেকে ভেসে আসছে তখন এক অপার্থিব সুর। শচীন-মেসি নামটা যেন উচ্চারিত হচ্ছে মুম্বাইয়ের আকাশ-বাতাস কাঁপিয়ে।

ক্রিকেট ঈশ্বরকে যে খালি হাতে ফেরাননি মেসিও। বিশ্বকাপের বল তুলে দেন তাঁর হাতে। এরপর যে আর কিছু বলার থাকে না, কেবল ওই স্লোগানের মূর্ছনায় হারিয়ে যাওয়া ছাড়া কিছু করার থাকে না।

ক্রিকেট-ফুটবল যে এখানে মিলেছে একই সুতোয়। রবিবার সন্ধ্যার সব আলো যে এসে পড়েছে দুই মহীরুহর উপর, সময় থেমে গেছে, এক অলীক স্বপ্ন ধরা দিয়েছে বাস্তবে। এমন দৃশ্য যে অকল্পনীয়, এমন দৃশ্য অভূতপূর্ব। মুম্বাইয়ের এই সন্ধ্যেটা যে অপার্থিব এক দৃশ্য হয়ে রয়ে যাবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link