অধিনায়কত্বের ফায়দা পুরোপুরি লুটে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। চলছেন নিজের মর্জি মতোই। নাহিদ রানার সময় গোটা দল আর্জি জানিয়েও রিভিউ নেওয়ার জন্য মিরাজকে রাজী করানো যায়নি। আবার নিজের বেলায় ঠিকই কারো কাছে পরামর্শ ছাড়াই রিভিউ নিয়ে নেন। যদিও দুটোই আউট ছিল।
ঘটনার শুরুটা ২২তম ওভারের দ্বিতীয় বলে। নাহিদ রানারের বলে রীতিমতো পরাস্ত ফাহিম আশরাফ। ব্যাট-বলের বিস্তর ফারাক, বল সরাসরি আছড়ে পড়ে ব্যাটারের প্যাড বরাবর। জোরালো আবেদন চারপাশ থেকেই, তবে আম্পায়ার সাড়া দিলেন না।
গোটা দল মিরাজকে রিভিউ নিতে প্রলুব্ধ করল, তবে কাপ্তান নিজের সিদ্ধান্তে অনড়, কারো কথা শোনার সময় কোথায়? রিপ্লেতে দেখা গেল রিভিউ নিলে নাহিদের ঝুলিতে যোগ হতো আরও এক উইকেট।

ঠিক তাঁর পরের ওভারেই মিরাজ নিজের ক্ষমতার প্রদর্শনী দেখালেন। প্রথম বলেই হুসেইন তালতের ব্যাটের ফাঁক গলে প্যাডে ছোঁয়া পায় বল। এবার কাপ্তান নিজেই গলা ফাটানো আবেদন করেন। সতীর্থরা সঙ্গ দেয়, তবে আম্পায়ার গাজী সোহেল এবারও নাকচ করে দেন। মুহূর্তেই মিরাজ নিয়ে নেন রিভিউ, বিন্দুমাত্র সময় নিলেন না সতীর্থদের সঙ্গে পরামর্শ করার। যদিও বৃথা যায়নি তাঁর নেওয়া সিদ্ধান্ত।
তবে এখানে একটা বিষয় চোখে পড়ার মতো, পরিষ্কার করে বললে দৃষ্টিকটূ বটেই। যখন গোটা দলের অধিকাংশ ক্রিকেটার তাঁকে রিভিউ নিতে বলল, মিরাজ নিলেন, নিজেই বেলায় সময় নিলেন না পরামর্শ করার। এতে দলের ভাবমূর্তিই ক্ষুন্ন হয় কেবল। মিরাজ যে নিজের ক্ষমতার ব্যবহারটা নিজের মর্জি মতোই করেন।

Share via:











